রাজনীতি

কুমিল্লাকাণ্ডে অপরাধীর শাস্তি চাই হেফাজত

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি কুমিল্লায় ঘটনার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে জনগণকে সাম্প্রদায়িক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত হেফাজত মহাসচিবের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাবি জানান হেফাজতে ইসলাম।

এ সময় হেফাজত নেতারা বলেন, কুমিল্লার ঘটনার প্রতি আমরা গভীরভাবে নজর রাখছি। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি কুমিল্লার ঘটনায় অভিযুক্ত কয়েকজন অপরাধীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

হেফাজত নেতারা আরও বলেন, দেশের সব ইসলামপ্রিয় তৌহিদী জনতা, হেফাজতের সর্বস্তরের নেতাকর্মী ও কওমি মাদ্রাসাগুলোর আলেম-ওলামা ও শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশেষ আহবান থাকবে, কারও উসকানিতে কোনোরকম সিদ্ধান্ত নেবেন না।

কুমিল্লার ঘটনার বিষয়ে হেফাজতের নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেন, এ ধরনের ঘটনাকে হেফাজত কখনও সমর্থন করে না।যারা দেশকে অস্থিতিশীল করতে চায় ও উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, তারাই এসব ঘটনা ঘটাচ্ছে।তারা দেশ, ইসলাম ও মুসলমানদের শত্রু বলেও জানান হেফাজতের নায়েবে আমির।

এ ঘটনার সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি জানান তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার (১৫ অক্টোবর) আপাতত হেফাজতের কোনো কর্মসূচি নেই বলেও জানান অধ্যক্ষ মিজানুর রহমান।

হেফাজত নেতারা বলেন, আমরা পরিস্থিতির দিকে গভীর নজর রাখছি। প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়া হবে, ইনশাআল্লাহ।

তৌহিদী জনতার আন্দোলনকে পুঁজি করে অতীতের মতো কেউ যেন স্বার্থ উদ্ধার করতে না পারে, সে বিষয়েও সবসময় সতর্ক থাকার আহ্বান জানান হেফাজত নেতারা।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা আবদুল আওয়াল, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল ইসলাম প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা