রাজনীতি

ফের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী

নিজস্ব প্রতিবেদক: ফের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অফিস শুরু করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দীর্ঘ ছয় মাস ২১ দিন পর বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর নয়া পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। এর আগে গত ১৬ মার্চ দলীয় কার্যালয়ে এসেছিলেন রিজভী।

বিষয়টি করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রিজভী অসুস্থ হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্দেশে আমি দফতরের দায়িত্ব পালন করেছি। আমার নিয়োগেই লেখা ছিল রিজভীর সুস্থতা পর্যন্ত দায়িত্ব পালন করব।

তিনি আরও বলেন, রিজভী অনেক আগে সুস্থ হয়ে গেছেন। গত সপ্তাহে আমি নিজেই তাকে ফোন করেছি অফিসে আসার জন্য। আজ অফিস করছেন। কয়েক দিন পর থেকে তিনি নিয়মিত দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে করোনা আক্রান্ত হলে স্কয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন রিজভী। করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় তাকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল। পরে ৯ মে করোনা মুক্ত হয়ে প্রায় দুই মাস পর বাসায় ফেরেন রিজভী। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়ায় তাকে বাসায় পূর্ণ বিশ্রামে থাকতে হয়। এই সময়কালে বিএনপির কেন্দ্রীয় দফতরের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা