রাজনীতি

নিউইয়র্কে বিএনপির মিটিংয়ে হামলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপির মিটিংয়ে হামলা হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা। আজ আমি সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের খসড়া সরকারি ওয়েবসাইটে প্রকাশে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এ ধরনের আইন ব্যক্তিগত তথ্য সুরক্ষার কথা বলে নাগরিকের স্বাধীন মত প্রকাশের অধিকার হরণ করার একটি চক্রান্ত। এটি গণতন্ত্রের জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে।

মির্জা ফখরুল আরও বলেন, স্থায়ী কমিটির সভা মনে করে, ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছিল শুধুমাত্র আওয়ামী শাসকগোষ্ঠির লুটপাটের স্বার্থে। এসব কেন্দ্র স্থাপনের কর্মকাণ্ডকে ইনডেমিনিটি আইন পাস করে দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হয়েছিল।

বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুৎ উৎপাদন না করলেও ভাড়া দেওয়ার ফলে জনগণের ট্যাক্সের টাকার বিশাল অংশ আওয়ামী দুর্নীতিবাজদের পকেটে গেছে জনগণের পকেট কেটে। প্রত্যেক বছর কয়েক দফা করে বিদ্যুতের দাম বাড়িয়ে জনগনের চরম আর্থিক লোকসান করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে পাঁচ বছর এ বিশেষ আইনের মেয়াদ বাড়িয়ে লুটপাটের ব্যবস্থা দীর্ঘায়িত করা হলো। স্থায়ী কমিটির সভায় সংসদ এ বিল পাসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো এবং অবিলম্বে তা বাতিলের আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার সংসদে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবারহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল-২০২১ পাস হয়। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে বৈধতা দিতে ২০১০ সালে আইনটি প্রণয়ন করা হয়। দুই বছরের জন্য এ আইন করা হলেও পরে কয়েক দফায় সময় বাড়ানো হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা