রাজনীতি

সবার মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠনের দাবি 

নিজস্ব প্রতিবেদক: সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমাদের স্বাধীন নির্বাচন কমিশনের দাবি করতে হচ্ছে। এ পর্যন্ত যে কয়টি নির্বাচন কমিশন করা হয়েছে, তার বেশির ভাগই ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করেছে।

স্বাধীনভাবে নির্বাচনব্যবস্থা গড়ে তুলতে কোনো সরকার কাজ করেনি। ১৯৭৩ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দাঁড় হতে দেননি। এরপর জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন কমিশনকে ব্যবহার করে ক্ষমতাকে পাকাপোক্ত করেছেন।

তিনি বলেন, বিচারপতি সাহাবুদ্দিন অস্থায়ী সরকার গড়ে তোলার চেষ্টা করেছেন। খালেদা জিয়া মাগুরার উপনির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। এর ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে দিনের নির্বাচন রাতে করেছে। আর নির্বাচন কমিশন বরাবরই শাসক দলের তল্পিবাহক হয়ে থাকছে।

জটিল এ অবস্থা থেকে মুক্তির জন্য নির্বাচন কমিশনকে আইন করে স্বাধীন করতে হবে। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ২০২২ সালে নির্বাচন কমিশন গঠন করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এসডিপি) আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বাম ঐক্যের নেতারা।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা