রাজনীতি
দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন

কপাল পুড়ছে নৌকার বিদ্রোহীদের

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনের ইশতেহার নিয়ে কাজ শুরু করার জন্য নেতাদের নির্দেশ দিয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) গণভবনে দলীয় সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। দলটির একাধিক নেতা এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, শনিবারের বৈঠকে দ্বাদশ নির্বাচনের জন্য প্রার্থী যাচাই-বাছাই এবং আওয়ামী লীগের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত নেতাদের উদ্দেশে সভায় আওয়ামী লীগ সভানেত্রী বলেন, করোনা মহামারির প্রকোপ কমেছে, আমি চাই আপনারা ভালো করে কাজ শুরু করে দিন। আমরা এরইমধ্যে কিছু পরিকল্পনা নিয়েছি। যারা অতীতে বিদ্রোহ করে নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করেছেন, তাদের মনোনয়ন না দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র আরও জানায়, দলের সভাপতি শেখ হাসিনা নেতাদের উদ্দেশে বলেন, আপনারা বিভিন্ন এলাকায় সম্মেলনে গিয়ে এমন লোকের হাতে নেতৃত্ব তুলে দেবেন যারা আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ, দলের জন্য কাজ করেন এবং দলের সঙ্গে সম্পৃক্ত।

মনোনয়ন বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেন, নেত্রী (শেখ হাসিনা) আবারও বলেছেন আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক পলিসি নিয়েও কাজ শুরুর কথা বলেছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা