রাজনীতি

জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান ছিলেন

নিজস্ব প্রতিবেদক: ইতিহাস বিকৃতি করতে আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক ভিপি খায়রুল কবির খোকন। তিনি বলেন, জিয়াউর রহমান জেড ফোর্সের প্রধান ও একজন সম্মুখসারির মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের নেতাদের মতো স্মরণার্থী হয়ে থাকেননি। আওয়ামী লীগে যারা রয়েছেন তারা অধিকাংশই স্মরণার্থী মুক্তিযোদ্ধা।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী নবীন দল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সভার আয়োজন করে।

খায়রুল কবির খোকন বলেন, সংকটময় মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠা। ৭৫ এর পর রাজনৈতিকভাবে দেশ যখন সংকটে পড়েছে, তখনই দেশ গঠনে নেতৃত্ব দিতে দলটি গঠন করা হয়।

আফগানিস্তানের রাজনৈতিক অবস্থা উল্লেখ করে তিনি বলেন, আফগানিস্তানে যারা ক্ষমতায় ছিলেন, তারা কাবুল বিমানবন্দরে যেতে পেরেছেন। আপনারা ঢাকা বিমানবন্দরে যেতে পারবেন না। দেশের জনগণ আপনাদের যেতে দেবে না।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, অ্যাডভোকেট খন্দকার মারুফ, জাতীয়তাবাদী নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার প্রমুখ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা