রাজনীতি

জনগণকে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়ার কবর ইস্যু নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে আওয়ামী লীগ। সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাস ভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা ফয়সাল আমিন, পৌর নির্বাচনের প্রতিদ্বন্দী প্রার্থী শরিফুল ইসলাম শরিফ ও ইউনিুস আলী প্রমুখ।

মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকার করোনা ও ডেঙ্গু প্রতিরোধ, মানুষের নিরাপত্তা প্রদানসহ অর্থনীতিতে ব্যর্থ হওয়ার পর সাধারণ মানুষকে ভিন্ন চিন্তায় ঠেলে দিতে শহীদ জিয়া মুৃক্তিযোদ্ধা নন এবং তার কবরে জিয়ার লাশ নেই বলে প্রচারণা চালাচ্ছে। অথচ যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনি যুদ্ধ করেননি এ কথা-বার্তা অযৌক্তিক।

আওয়ামী লীগ নেতাদের ইস্যুবিহীন কথা অরাজনৈতিক ও কুরুচিপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর তার লাশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ময়নাতদন্ত শেষে ঢাকায় আনা হয়। সেই সাথে জনসম্মূনে দাফন করা হয়। যেটি ধ্রুবতারার মতো সত্য। কাজেই এই ইস্যু নিয়ে কথাই হলো জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, করোনাকালে অসংখ্য শিক্ষার্থী লেখাপড়া শেষ করলেও তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, এই সরকারের সময়ে কোন নির্বাচনই সুষ্ঠু হয় না। তাই বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা