রাজনীতি

আওয়ামী লীগ নাই, এখন সব আমলালীগ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমলাদের সমালোচনা করে তিনি বলেছেন, ‘আপনি জেলায় ডিসি অফিসে যান, দেখবেন ওখানে কোনো প্রোগ্রামে আওয়ামী লীগের চেয়ে তারাই বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ নাই তো এখন। এখন সব আমলালীগ।’

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম আয়োজিত ‘তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এদের কাছেই এখন সব ক্ষমতা। পুলিশ যখন চোর-ডাকাত ধরা বাদ দিয়ে সাংবাদিকতা করবে, তখন তার কাছে কী আশা করা যাবে।

বিএনপি মহাসচিব বলেন, ‘যখন পুলিশ সাংবাদিকতা করবে, তখন বুঝতে হবে যে সব শেষ। পুলিশকে অনেক ক্ষমতা দিয়েছে। ওরা তো নিজেরাই বলে যে বাতির রাজা ফিলিপস, মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ।’

মির্জা ফখরুল বলেন, ‘চারদিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। চাঁদা আদায় করছে গরিব মানুষকে আটকে রেখে। পুলিশ অফিসার ধর্ষণে অভিযুক্ত হচ্ছে। আর এর মধ্যে তারা আবার নতুন কাজ শুরু করেছে। পুলিশ সাংবাদিকতা করবে। এটা কিন্তু সূদুরপ্রসারী।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা খর্ব করা হয়েছে। তথ্যমন্ত্রী বলছেন, সোশ্যাল মিডিয়ায় বাইরে থেকে যেসব টিভি ও ভিডিও চালানো হচ্ছে, তা প্রচার করার জন্য এখান থেকে অনুমতি নিতে হবে।’

মেগা প্রজেক্টে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন দেখলাম মেট্রো রেল উদ্বোধন করছে। মানুষ খুশি। বলছে পরিবর্তন হবে। পরিবর্তন কি শুধু ঢাকায় এই কয়েকজন মানুষের জন্য? সাধারণ মানুষের পরিবর্তন কোথায়? সবকিছুর দাম বেড়েছে। চাল, তেল, আলু, চিনির দাম আকাশচুম্বী।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার বলে তারা নাকি করোনা নিয়ন্ত্রণে সফল। এদিকে টিকা সংগ্রহ হবে কোথা থেকে? কীভাবে সংগ্রহ করা হবে? কবে টিকা পাবো আমরা তার কোনো নিশ্চয়তা নাই।’

তিনি আরও বলেন, জনগণের সমস্যার সমাধান না করে জনগণের দৃষ্টি ভিন্নদিকে ঘোরাতে তারা এখন আবোলতাবোল বলছে। জিয়াউর রহমান তারেক রহমানকে নিয়ে মিথ্যাচার করছে। এদেরকে জনগণের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘এখন মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, সংগ্রাম হয়েছে, তা থেকে অনুপ্রেরণা নিয়ে সংগঠিত হতে হবে। যুবক-তরুণদের সামনে এগিয়ে আসতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা