রাজনীতি

আমলারা রাজনীতিবিদদের দুর্নীতি শিখিয়েছে 

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, রাজনীতিবিদদের দুর্নীতি শিখিয়েছে দুর্নীতিবাজ আমলারা। আমলারা অবসর গ্রহণ করে স্থানীয়ভাবে রাজনীতিতে প্রভাব বিস্তার করার উদ্দেশে দলে বিভাজন সৃষ্টি করে। দলীয় সংসদ সদস্য মনোনয়ন লাভের জন্য এ ধরনের দুর্নীতিবাজ আমলারা এসব করেন। সচিব বেলায়েতের এক্সটেনশন না দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে কঠোরতার প্রমাণ দিয়েছেন।

বুধবার (২৫ আগস্ট) রাতে ফেসবুক লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, রাষ্ট্র পরিচালিত হয় নির্বাচিত প্রতিনিধি দ্বারা। নির্বাচিত জনপ্রতিনিধিদের সহায়তায় প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দুর্বল রাজনৈতিক নেতৃত্বের কারণে আমলারা মাথা চাড়া দিয়ে ওঠে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাদের দুর্নীতির লাগাম টেনে ধরার চেষ্টা করছেন। সৎ কর্মকর্তাদের কারণে এখনো দেশ টিকে আছে। এসব সৎ সরকারি কর্মকর্তার সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হচ্ছেন। যেসব কর্মকর্তার কারণে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস হয় তাদের বিষয়ে কড়া নজর রাখা উচিত।

তিনি আরও বলেন, গণভবনে আমি প্রত্যক্ষদর্শী, কিছু কর্মচারী গণভবন থেকে বের হওয়ার সময় টিপস ও টাকার জন্য গায়ের পাঞ্জাবি, এমনকি গায়ে থাকা 'মুজিব কোট' ছিঁড়ে ফেলার উপক্রম হয়। এ আচরণ অত্যন্ত দুঃখজনক। এসব ঘটনা ও আচরণ আমাদের প্রধানমন্ত্রী এবং দলের জন্য অসম্মানজনক।

কাদের মির্জা বলেন, অরাজনৈতিক কালো টাকার মালিক ব্যবসায়ীরা রাজনীতি নিয়ন্ত্রণ করছে। টাকার জোরে এমপি-মন্ত্রী হয়ে এরা সচিবদের স্যার বলে। উপজেলা চেয়ারম্যানরাও ইউএনওকে স্যার বলে। এগুলো খুবই দু:খজনক।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা