রাজনীতি

‘দেশে আর লকডাউন দেয়া উচিত হবে না’

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘দেশে করোনা ভ্যাকসিন নিয়ে বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। তবে বর্তমান পরিস্থিতিতে আবারও লকডাউন দেয়া উচিত হবে না।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় লালমনিরহাট সদর উপজেলার লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের, ‘সরকার যদি লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয় তবে দেশের দুই কোটি দরিদ্র পরিবারকে ১০ হাজার করে টাকা অনুদান দিতে হবে। দেশের প্রায় ২ কোটি দরিদ্র ও কর্মহারা পরিবারের জন্য ২০ হাজার কোটি টাকা অনুদানের ব্যবস্থা করে লকডাউন দিলে তখন হয়তো কিছুটা কাজে আসবে।’

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাজাহান আলী, সহকারী প্রকৌশলী আবু সাঈদ আকন্দ, সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, প্রধান শিক্ষক রুহুল আমীন দুদু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা