রাজনীতি

বিএনপি নেতা শওকত চৌধুরী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ও নীলফামারী-৪ আসনের সাবেক এমপি, হুইপ শওকত চৌধুরীকে অর্থ কেলেঙ্কারির এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত শনিবার রাতে ঢাকায় গ্রেফতার হন শওকত চৌধুরী। তাকে সৈয়দপুরে আনা হয়েছে।

ওসি জানান, জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার অর্থ লেনদেন সংক্রান্ত দায়ের করা মামলায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি করা হয় রংপুরে।

প্রসঙ্গত শওকত চৌধুরী ৯ম জাতীয় সংসদের জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন। জাতীয় পার্টিতে যুক্ত হওয়ার আগে সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

চলতি বছরের শুরুতে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন শওকত চৌধুরী। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা