রাজনীতি

আইভির মাথায় শামীমের হাত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সান্তনা দিতে তার বাসায় গেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেল ৪ টার দিকে তিনি নগরীর চুনকা কুঠিরে যান। দীর্ঘ ২২ বছর পর চুনকা কুঠিরে গেলেন শামীম ওসমান।

আইভির মা মমতাজ বেগমের (৭০) গত ২৫ জুলাই বিকেল পৌনে ৫টায় শহরের দেওভোগের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি ৫ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাড়িতে প্রবেশ করেই আলী আহম্মেদ চুনকার বড় ছেলে আলী রেজা রিপনের সাথে কথা বলেন। পরে তিনি মেয়র আইভিকে শান্তনা দেন।

এর আগে বিকেল ৪ টায় শামীম ওসমান মাসদাইর কবরস্থানে মমতাজ বেগমের কবরের পাশে দাঁড়িয়ে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

শামীম ওসমান বলেন, মমতাজ বেগম আমার মায়ের মতো। তিনি আমাকে খুব স্নেহ করতেন। এ পথে আসলে তিনি বাসায় ডেকে নিয়ে খাওয়াতেন। আজ তিনি নেই। আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

এ সময় শামীম ওসমানের সাথে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা