রাজনীতি

রিলিফ চুরি নিয়ে লেখা কি অন্যায়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনার পরিস্থিতিতে প্রশ্ন তুলেছেন, এই দুর্যোগের সময় রিলিফ চুরি নিয়ে লেখা অন্যায় কি না?

তিনি বলেছেন, ‘এখন চাল চুরি হচ্ছে, গম চুরি হচ্ছে, সয়াবিন তেল চুরি হচ্ছে, রিলিফ চুরি হচ্ছে—এসব সম্পর্কে যদি লিখতে যান, তাহলে কি সেটা অন্যায় হবে? সত্য উদ্‌ঘাটন করাই তো সাংবাদিকদের কাজ।’

শনিবার (৯ মে) দুপুরে গুলশানের বিএনপি'র চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। তিনি করোনা মহামারির সময়ে ডিজিটাল নিরাপত্তা আইনের চরম অপব্যবহারের অভিযোগ তুলে তা বাতিলের দাবি জানান।

বিএনপি'র মহাসচিব বলেন, ‘বিএনপি সুস্পষ্টভাবে সরকারকে জানাতে চায়, সরকারকে জনরোষের আগুন থেকে রক্ষার জন্যই বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইনটির অপব্যবহার চলছে। এখনই এই গণ-বিরোধী আইন বাতিল করতে হবে। আমরা এই বৈশ্বিক মহামারির সময়ে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ করে গ্রেপ্তার ও হয়রানির নিন্দা জানাচ্ছি।’

বিএনপি'র মহাসচিব এই আইনে গ্রেপ্তার ব্যক্তিদের এবং আদালত পুরোপুরি স্বাভাবিকভাবে না খোলা পর্যন্ত হত্যা-ধর্ষণসহ জঘন্য অপরাধ ছাড়া সব ধরনের গ্রেপ্তার বন্ধ রাখা, অথবা বিকল্প হিসেবে গ্রেপ্তার ব্যক্তিদের আদালত খোলার পর আত্মসমর্পণের শর্তে মুচলেকায় মুক্তির দাবি জানান। একই সঙ্গে লঘু অপরাধে ও রাজনৈতিক মামলায় কারাবন্দী, বয়স্ক ও নারী বন্দী, বিএনপি'র নেতা আবদুস সালাম পিন্টু ও লুৎফুজ্জামান বাবর, ছাত্রদল নেতা ইসহাক সরকারসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে গত কয়েক দিনে সাংবাদিক, কার্টুনিস্ট, লেখকদের গ্রেপ্তারের ঘটনা তুলে ধরে বিএনপি'র মহাসচিব বলেন, দেশে মানহানির একটি কার্যকর আইন থাকা সত্ত্বেও নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল নিরাপত্তা আইনটি বারবার ব্যবহার করছে সরকার।

মির্জা ফখরুল বলেন, 'সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে কীভাবে সাংবাদিক ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করে চলেছে, তার একটি উৎকৃষ্ট প্রমাণ মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে পিছমোড়া করে হাতকড়া পরানোর ঘটনা।'

সম্প্রতি সরকারের জারি করা একটি পরিপত্রের উল্লেখ করে বিএনপি'র মহাসচিব বলেন, 'সরকারের জারি করা পরিপত্রগুলো কী রকম ডিকটেটরিয়াল, তা চিন্তা করা যায় না।'

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এ ধরনের পরিপত্র জারি করে শুধু দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। প্রশ্নটা এসে যায়, সরকার এ বিষয়ে এখন পর্যন্ত নীরব কেন? নিশ্চয়ই এখানে কোনো দুর্বলতা আছে সরকারের, যে কারণে তারা প্রশ্রয় দিয়ে বেড়াচ্ছে।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা