রাজনীতি

সরকার কোথাও নেই, আছে শুধু টেলিভিশনে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার কোথাও নেই, শুধু টেলিভিশনে আছে।

তিনি আরো বলেন, 'আপনি খেয়াল করে দেখবেন, এভরি বডি ইজ ইন দি টেলিভিশন, নো বডি ইজ এ্যানিওয়্যার। আর কিন্তু তারা (সরকার) কোথাও নেই। আছে শুধু এক জায়গায়, শুধু টেলিভিশনে।'

মঙ্গলবার (০৫ মে) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম এ সব কথা বলেন।

সব দল ও বিশিষ্ট্য অর্থনীতিবিদদের নিয়ে ট্রাস্ক ফোর্স গঠন না করার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ' আমরা বলেছিলাম সর্বদলীয় একটা উদ্যোগ গ্রহণ করার, স্বনামধন্যদের নিয়েও টাস্কফোর্স গঠন করার দাবি করেছিলাম। সেটাও করা হয়নি। যেমন ধরেন ড. রেহমান সোবহান সাহেব আছেন, মির্জা এ বি আজিজুল ইসলাম, হোসেন জিল্লুর রহমান, দেবপ্রিয় ভট্টাচার্য, ড. সালেহউদ্দিন আহমেদ, রাশেদ তিতুমীর সাহেব আছে। এনাদের ডেকেতো পরামর্শ নিতে পারতেন। কিন্তু সেটা তারা নেননি।'

বিএনপির মহাসচিব বলেন, 'স্বাস্থ্য খাতে একটা টেকনিক্যাল কমিটি করেছে। সেখানে দেখবেন অনেক বরেণ্য চিকিৎসক বাদ পড়েছেন এবং এই ধরনের ভাইরাল ডিজিজের যারা লেখাপড়া ও কাজ করেছেন, তাদের সম্পৃক্তই করা হয়নি। সেখানে দলীয়করণ করা হয়েছে। তিনি বলেন, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। চরম উদাসীনতা এবং দাম্ভিকতা-অহংকার ছাড়া আর কিছুই তাদের কাছে নেই।

১০ মে থেকে দোকান-পাট খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‌এটা আমাদের কাছে বোধগম্য না। মল-শপিং মল খুলে দিচ্ছেন খুব ভালো কথা। ঈদে যারা কাজ করে, কাঁপড় তৈরি করে, ছোট-বড় ব্যবসায়ী তাদের জন্য প্রয়োজন আছে। কিন্তু সেটা কী আমার মানুষের জীবনের বিনিময়ে? মানুষের জীবন এবং জীবিকা দুটোই যেমন রাখতে হবে, ঠিক সংক্রামণ যেহেতু এখনও উধর্বমুখী, সেহেতু আরো কিছুদিন অবরুদ্ধ সামাজিক দূরত্ব নীতিমালা কঠোরভাবে পালন করা উচিত ছিল। তিনি মন্তব্য করেন, সরকার যে শাটডাউন তুলে নিচ্ছে, এতে ভয়ংকর পরিস্থিতির দিকে যাচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, করোনা সমস্যা শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। অন্যান্য দেশ কিভাবে কাজ করছে, তারা কিভাবে সফল হয়েছে তা সরকারের দেখা উচিত। কিভাবে ভিয়েতনাম পারল, কিভাবে গ্রিসের মতো দেশ পারল।

মির্জা ফখরুল ইসলাম সরকারের উদ্দশ্যে বলেন, দাম্ভিকতা না রেখে, অহংকার থেকে বেরিয়ে এসে জনগনের পাশে এসে দাঁড়ান। সুরক্ষিত অট্টালিকায় থেকে মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট-বেদনা বোঝা যায় না। এটা সরকারকে বুঝতে হবে।

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার ঋণ প্যাকেজ ঘোষণা করলেও অধিকাংশ শ্রমিকরা 'এখনো' বেতন-ভাতা পাননি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি রাজধানীসহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে। ইতিমধ্যে যে ত্রাণ বিতরণ করা হয়েছে তা সারা দেশে ১২ লাখে

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা