রাজনীতি

‘স্বাস্থ্য খাতেরই চিকিৎসা প্রয়োজন'

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং স্বাস্থ্য খাতের চিকিৎসা তথা কাঠামোগত সংস্কার ছাড়া করোনা নিয়ন্ত্রণসহ গণমুখী স্বাস্থ্যব্যবস্থার সফল বাস্তবায়ন সম্ভব নয়। করোনা মোকাবিলায় অদক্ষ, দুর্নীতিগ্রস্ত ও পরিকল্পনাহীন অদূরদর্শী স্বাস্থ্য খাতেরই চিকিৎসা প্রয়োজন।’

শনিবার (২৪ জুলাই) বিকেলে কর্নেল তাহের দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘পৃথিবীর সব দেশ বয়স্ক ও ঝুঁকিপূর্ণ নাগরিকদের দ্রুত টিকা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করছে। এতে মৃত্যু সংখ্যা হ্রাস পায়। কিন্তু আমাদের দেশে সরকার সর্বাগ্রে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ সব নাগরিককে টিকার প্রাপ্যতা নিশ্চিত না করে, শুধু বয়স কমিয়ে আনার ঘোষণা কেবল চমক সৃষ্টি মাত্র। মূল সংকট আরও জটিল হবে।'

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ১৭ কোটি মানুষের মাঝে ১৩ কোটি ৩০ লাখ মানুষ টিকা পাওয়ার অধিকারী। প্রতিজনকে দুই ডোজ করে টিকা দিতে হলে ২৬ কোটি ৬০ লাখ টিকার প্রয়োজন। আর সরকার আজ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে মাত্র দুই কোটি ডোজ টিকা। সুতরাং টিকা ক্রয়, সংগ্রহ, প্রাপ্তি এবং বিতরণ ব্যবস্থা নিশ্চিত না করে শুধু দুদিন পরপর বয়স কমানোর ঘোষণা সরকারের চূড়ান্ত পরিকল্পনাহীনতার অংশ।'

আ স ম রব বলেন, ‘ঘুণে ধরা উপনিবেশিক শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করে জনগণের অংশগ্রহণ ভিত্তিক শাসন ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে কর্নেল তাহেরের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

ভার্চুয়াল আলোচনায় আরও যুক্ত ছিলেন জেএসডির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সা কা ম আনিছুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান মাস্টার, বাবু হিরালাল চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জবিউল হোসেন, এস এম আনসার উদ্দিন প্রমুখ।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা