বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছে দেশ
রাজনীতি

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে যাচ্ছে দেশ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, দেশের ১৬কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণ ও আত্মনির্ভরশীল দেশ গড়ে তুলার ক্ষেত্রে যত বাধাই আসুক না কেন তা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।

শনিবার (১৭ জুলাই) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অসহায় দুস্থ, দিনমজুরের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, এই করোনা মহামারীর মধ্যে রাজনীতিবিদদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বিশেষ করে প্রতিটি রাজনৈতিক সংগঠনের উচিত দেশের অসহায় দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর উচিত সরকারকে সহযোগিতা করা। বিশেষ করে এই কাজটি বিএনপি-জামাত রাজনৈতিক দল করেনি। তাদের রাজনীতি হচ্ছে বিশৃঙ্খলা, অপরাজনীতি, দুর্নীতি ষড়যন্ত্র, সন্ত্রাসী কায়দার রাজনীতি । এ কারণে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখান করেছে। তাই এই করোনার মধ্যেও বিএনপি জামাত ষড়যন্ত্রকারী গোষ্ঠী গুজব-অপপ্রচারে লিপ্ত হয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কথা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, অপপ্রচার গুজব এর মাধ্যমে দেশের মানুষকে অন্ধকার ও হতাশায় নিমজ্জিত করে খারাপ পরিস্থিতি দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশেষত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অপপ্রচার গুজব ছড়িয়ে মানুষকে হতাশা দিকে ঠেলে দিচ্ছে। ধর্মান্ধ সাম্প্রদায়িক রাজনীতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। অতীতের মত এখনো বিএনপি-জামাত সাম্প্রদায়িক শক্তির উপর ভর করছে। যারা দেশের বিরুদ্ধে এসব করছে, এসব করার মধ্যে দিয়ে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা মূলত রাজনীতিবিদ নামের কলঙ্ক। গুজব অপপ্রচার ছড়িয়ে তারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়,ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি আরো বলেন, এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে সকল নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে । এই দেশবিরোধী চক্রান্তকারী গোষ্ঠী দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তন সকল কিছু নস্যাৎ করতে চায়, এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যারা দেশের বিরোধিতা করবে তাদেরকে যেকোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা করবো। যারা স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, গণতন্ত্রবিরোধী তাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে হবে।

বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব বাহাউদ্দিন নাছিম বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষককে বাচাতে সরকার সকল ধরনের চেষ্টা করে যাচ্ছেন। এমনকি কৃষকের জন্য প্রণোদনা ঘোষণা দিয়েছেন। এই মহামারীর মধ্যে কৃষিবিদদের অবদান অপরিহার্য।

কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড.শহীদুর রশীদ ভূঁইয়া এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান, কৃষিবিদ ইনস্টিটিউশননের দপ্তর সম্পাদক এম এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো মোফাজ্জল হোসেন, কৃষিশিল্প ও বানিজ্য সম্পাদক দেবাশীষ ভৌমিক সহ কেআইবি নেতৃবৃন্দ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা