রাজনীতি

আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন।

তিনি বলেন, বিএনপির মিথ্যাচার এবং অপপ্রচার সংক্রমণের মাত্রার সঙ্গে তাল মিলিয়ে উচ্চহারে ছড়িয়ে পড়েছে।

ওবায়দুল কাদের বৃহস্পতিবার (১৫ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও স্মরণ করে দিয়ে বলেন, এখন রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি।

একটি মতলবি মহল সবসময় সরকারের অর্জনকে ম্লান করে দিতে ও বিতর্কিত করতে ওঁৎ পেতে থাকে, তাই স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে প্রকৃত উপকারভোগীদের মাঝে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান সংশ্লিষ্ট সবাইকে আবারও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়-ছয় করবে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না।

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির গুজব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণের জন্য সরকার কিছু করছে না, এমন কাল্পনিক অভিযোগ প্রায়শ বিএনপি করে, তারা মুখে বড় বড় কথা বললেও মানুষের পাশে দাঁড়াতে তাদের দেখা যায় না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, জনগণ স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করলে লকডাউনের প্রয়োজন হয় না, মাস্ক পরিধানের মধ্যেই রয়েছে করোনা থেকে নিস্কৃতির কার্যকর পথ। পরে অসহায় ও দুস্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন নেতারা।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা