রাজনীতি

সরকার পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকবে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের নেতৃত্ব নিয়ে কোনো সমস্যা নেই। জনগণকে বিভ্রান্ত করবেন না। সমস্যা গণতন্ত্রের, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। ফ্যাসিজম চেপে বসে আছে। আমাদের নেতৃত্ব পদে পদে পরীক্ষিত এবং পরীক্ষায় তারা উত্তীর্ণ।

শুক্রবার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান মুক্তিযুদ্ধকালে পাক হানাদার বাহিনী কর্তৃক খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো বন্দি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা গণতন্ত্রের নেতৃত্ব দেন তাদের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র হবে, অপপ্রচার চালানো হবে, আমরা যেন কোনোভাবে বিভ্রান্ত না হই। গণতন্ত্র পুনরুদ্ধার করার ক্ষেত্রে বর্তমান নেতৃত্বকে তার পাশে থেকে সাহসী করি এবং আমরা যেন আমাদের কাজটি সততার সঙ্গে করি।

তিনি বলেন, এই সরকার সম্ভবত পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকবে না। সেক্ষেত্রে সরকার আরেকটি পাতানো নির্বাচন করতে পারে। আমাদের ওপর চাপ আসতে পারে। সেই চাপে যদি নেত্রী খালেদা জিয়া নত না হয়, তারেক রহমান নত না হয় তাহলে আপোসহীন নেত্রীর কর্মী হিসেবে ক্লান্ত হওয়ার সুযোগ নেই। মৃত্যুর আগ পর্যন্ত আপোসহীন থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে।

গয়েশ্বর বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে থামানোর জন্য, মুক্তিযুদ্ধকে থামানোর জন্য যেমন খালেদা জিয়াকে দুই শিশু সন্তান তারেক ও কোকোকেসহ আটক করা হয়েছিল, তেমনি ওয়ান ইলেভেনে খালেদা জিয়াকে থামাতে তার সন্তান তারেক ও কোকোকে আটক করা হয়েছিল। তাদের আটক করার আগেও দরকষাকষি হয়েছিল।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা