রাজনীতি

‌‘১২ বছর বাজেট নিয়ে বিএনপির বক্তব্য একই’

নিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১২ বছর ধরে বাজেটের পর পর আমরা তাদের সমালোচনা দেখছি। বাজেটের পর যে সমালোচনাগুলো তারা ১২ বছর ধরে করে আসছে, তা একই ধরনের। প্রতি বছর বাজেট পেশ হওয়ার আগেই বিএনপি বিবৃতি রেডি করে রাখে।

তাদের কাছে প্রশ্ন, ১২ বছরে দেশটা কীভাবে এগিয়ে গেল?

রোববার (৬ জুন) সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘১২ বছর আগে আমাদের বাজেট ছিল ৮৮ হাজার কোটি টাকা। এখন সেখান থেকে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা হয়েছে। সাত গুণের বেশি বেড়েছে, এটা কীভাবে সম্ভব হয়েছে? গত ১২ বছরে জিডিপির আকার চার গুণ বৃদ্ধি পেয়েছে, এটা কীভাবে সম্ভব হয়েছে?’

তথ্যমন্ত্রী বলেন, ‘মাথাপিছু আয়ে আমরা যে ভারতকে ছাড়িয়ে গেলাম, সেজন্য ভারতের পত্র-পত্রিকা, টেলিভিশনে আলোচনার ঝড় বইছে। পাকিস্তানেও আলোচনার ঝড় বইছে। কিন্তু আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব ও আমাদের অর্থনীতিবিদদের মুখে কোনো কথা শুনতে পেলাম না। এটা কীভাবে সম্ভব হলো? বিএনপির কাছে সেই প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘আসলে বিরোধীতার খাতিরে বিরোধীতা করা, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন। অবশ্যই প্রস্তাবিত বাজেট নিয়ে যদি কোনো পরামর্শ থাকে, সেটা দিতেই পারেন। কিন্তু প্রতিবার বাজেট পেশ হওয়ার আগে বিবৃতি রেডি করে রাখা, আবার বাজেট না পড়েই সঙ্গে সঙ্গে বলে দেয়া, এই সংস্কৃতি তারা লালন করছেন। তাদের নেতারা মেধাবী, কিন্তু তাদের বক্তব্যে মনে হচ্ছে তারা মেধাহীন।’

সান নিউজ/এমএইচ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা