রাজনীতি

১২ বছর ধরে লড়ছি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১২ বছর ধরে লড়ছি। দেশে এখন গণতন্ত্র নেই, গণতন্ত্রের মাতা খালেদা জিয়া কারাবন্দি। আসুন আজ সবাই শপথ গ্রহণ করি, আমরা তাকে মুক্ত করব, দেশে উদার গণতান্ত্রিক রাজনীতি নির্মাণ করব।

তিনি বলেন, জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল, তারা বাংলাদেশের স্বাধীনতার শত্রু, দেশের উত্থানের শত্রু। তারাই এক–এগারোতে সক্রিয় হয়ে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করতে চেয়েছিল।

জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৯ মে) দলের এক ভার্চ্যুয়াল সভায় এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজা নিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২ বছরের বেশি সময় বন্দী ছিলেন। তিনি চিকিৎসার জন্য বছরখানেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে থাকার মধ্যে দেশে করোনার সংক্রমণ শুরু হয়। এরপর গত বছর ২৫ মার্চ ৬ মাসের জন্য সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয় সরকার।

ওই সময় পার হওয়ার পর দফায় দফায় তাঁর দণ্ড স্থগিতের মেয়াদ বাড়িয়েছে সরকার। ছাড়া পাওয়ার পর থেকে গুলশানের বাসায় ছিলেন বিএনপি নেত্রী। সেখানে নেতা–কর্মীদের প্রবেশে কড়াকড়ি ছিল। এর মধ্যেই গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা সংক্রমণ ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে গত মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসা নিচ্ছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা