রেজা কিবরিয়া
রাজনীতি

এই সরকার একটা রাক্ষসের মতো : ড. রেজা কিবরিয়া

প্রধান প্রতিবেদক: গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন ও মামলার নিন্দা জানিয়ে বলেছেন, আমাদের দেশের সরকারকে এখন সবাই ভয় পায়। এই সরকার একটা রাক্ষসের মতো। রাক্ষসের সঙ্গে আমরা বসবাস করি। এই রাক্ষস সরকারকে হাটাতে হবে। না হলে একেরপর এক আমরা সবাই তার শিকার হতে থাকব।

বুধবার (১৯ মে) দুপুরে দেয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার একমাত্র পুত্র ড. রেজা কিবরিয়া বলেন, আমরা মনে করি, আমরা চোখ বন্ধ করে ও মাথা নিচু করে থাকলে রাক্ষস আমার প্রতি নজর দেবে না। ওই পাশের মানুষটিকে সে আক্রমণ করবে, আমাকে নয়। আরেকটা রাজনৈতিক দলের ওপর তার নজর পড়বে, এই সাংবাদিকের ওপর না আরেক সাংবাদিকের ওপর হামলা করবে। এই পলিসিটা ঠিক না। কারণ একটা একটা করে আমরা এই সর্বগ্রাসী রাক্ষস সরকারের শিকার হব। এটা জাস্ট টাইমিংয়ের ব্যাপার। একটা দল আগে বিপদে পড়েছে, আরেকটা পরে পড়েছে। তাই আমাদের মাথা নিচু করে থাকা যাবে না।

ড. রেজা বলেন, এই সরকার একটি সর্বগ্রাসী অত্যাচারী দুর্নীতিগ্রস্ত সরকার, এটা আমরা সবাই জানি। এখন তাদের দুর্নীতির প্রমাণ তুলতে গেলে কিছু মানুষ (দুর্নীতিবাজরা) বিপদে পড়তে পারে। সাংবাদিক রোজিনা ইসলাম জনগণের জন্য কাজ করতে গিয়ে জনগণের কাজে তিনি নিয়োজিত ছিলেন, সেজন্য তাকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং অন্যায়ভাবে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তাকে মিথ্যা মামলা দেয়া হয়েছে। শারীরিকভাবে তাকে অত্যাচার করা হয়েছে কিনা তার ভিডিও প্রমাণ আছে। সে বিষয়ে মন্ত্রী কি বলে সেটা গুরুত্বপূর্ণ না। কারণ বিষয়টি ঘটেছে এবং তা আমরা দেখেছি।

রেজা কিবরিয়া আরও বলেন, আমি দেখে খুশি হয়েছি যে, সাংবাদিকরা বুঝতে পেরেছে এই সাংবাদিকের ওপর আঘাত মানে সবার ওপর আঘাত। এটা সবাই প্রতিবাদ করছে। মনে রাখতে হবে, সাংবাদিকদের আমাদের সাপোর্ট দিতে হবে। কারণ তারা হল, আমাদের ফ্রন্ট লাইন। আমাদের অধিকার আমরা পুণরুদ্ধার করবো, এই যুদ্ধে সাংবাদিকরাই হচ্ছেন আমাদের ফ্রন্ট লাইন। তারা অত্যাচারিত হচ্ছে, মারা যাচ্ছে, বিভিন্ন মিথ্যা মামলায় তারা হ্যারাজ হচ্ছে। সাংবাদিকরা এসব করছে জনগণের স্বার্থে। রাষ্ট্রের স্বার্থে। অনেক সময় জনগণ তা বুঝতে পারে না।

সাননিউজ/টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা