রাজনীতি

খালেদার চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত অমানবিক: লেবার পার্টি

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ্য খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা প্রশ্নে সরকারের নেতিবাচক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারের সিদ্ধান্ত অমানবিক ও ধৃষ্টতাপূর্ণ। স্বাধীনতার ৫০ বছরে দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও সুশাসন না থাকায় দেশ আজ মাফিয়া রাষ্ট্রে পরিনত হয়েছে। সরকার মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানী করতেই আদালতকে ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছে।
সোমবার লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃদ্বয় একথা বলেন।

লেবার পার্টির নেতারা বলেন, বিনা চিকিৎসায় বছরের পর বছর কারান্তরীন থাকায় বেগম জিয়া এখন গুরুতর অসুস্থ্য। তাকে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়ার চিকিৎসক টিম বিদেশে নেয়ার সুপারিশ করলেও সরকার চিকিৎসা প্রাপ্তিতে বাধা সৃষ্টি করেছে। জরুরী সরকারের আমলে ২০০৮ সালে শেখ হাসিনা ৮ সপ্তাহের মুক্তিতে বিদেশ গিয়েছিলেন। তৎকালীন আ. লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলও প্যারোলো মুক্তিতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। তাই বেগম জিয়ার ক্ষেত্রে আইন মন্ত্রনালয় ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিদ্ধান্ত প্রতিহিংসামুলক ও উন্নত চিকিৎসা বঞ্চিত রেখে মৌলিক অধিকারহরনের শামিল।

লেবার পার্টির নেতৃদ্বয় বলেন, অনেক সাজাপ্রাপ্তরা বর্তমান বিনাভোটের সরকারের এমপি-মন্ত্রী হিসাবে বহাল থাকলেও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বাধাগ্রস্থ করা হয়েছে। বেগম খালেদা জিয়া শুধু তিনবারের প্রধানমন্ত্রী নন, স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের সহধর্মীনি। তার সাথে সরকারের এহেন আচারন ফ্যাসিবাদী ও মানবতা বিরোধী অপরাধের শামিল। তাই দেশপ্রেমিক গনতন্ত্রকামী জনগন ও বিশ্ব বিবেক মাবধিকার সংস্থা সমুহকে দেশনেত্রীর চিকিৎসা নিশ্চিত করতে উদ্যোগী হওয়ার আহবান জানাই।
সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা