রাজনীতি

ওয়াজের নামে মিথ্যাচারে জামায়াত-হেফাজত: ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক: কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে পবিত্র জিহাদের কথা বলে যুবসমাজকে উগ্রতার দিকে ধাবিত করছে। ভাইয়ে ভাইয়ে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে কটূক্তি করছে।


জামায়াতে ইসলামী ও হেফাজতের ইসলামপন্থি আলেমরা ওয়াজ ও তাফসির মাহফিলের নামে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছে মিছবাহুর রহমান চৌধুরীর নেতৃত্বধীন ইসলামী ঐক্যজোট।

হেফাজতের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান সমর্থন করে তিনি বলেন, ‘তাণ্ডব থেকে মহাতাণ্ডবের দিকে যাওয়ার আগেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই অশুভ শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। বিলম্ব হলেও সরকারের বোধোদয় হয়েছে।

সুনির্দিষ্ট অভিযোগে তাণ্ডব সৃষ্টিকারীদের গ্রেপ্তারের ব্যাপারে সমর্থন আছে জানিয়ে মিছবাহুর বলেন, ‘তবে সতর্ক থাকতে হবে, কোনো অবস্থায় যেন কোনো নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার কিংবা হয়রানির শিকার না হন।

হেফাজতের সদ্য বিলুপ্ত কমিটির নেতাদের ‘কুচক্রী’ উল্লেখ করে ইসলামী ঐক্যজোট নেতা বলেন, ‘তারা সরকার পতনের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চাচ্ছিল। তবে মহান আল্লাহর দয়ায় সরকারের সঠিক ও সময়োপযোগী পদক্ষেপের কারণে এবং দেশবাসীর সমর্থনে দেশ এক গভীর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেয়েছে।’

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন মিছবাহুর।

ওয়াজে মিথ্যাচারের অভিযোগ এনে তিনি বলেন, ‘কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে পবিত্র জিহাদের কথা বলে যুবসমাজকে উগ্রতার দিকে ধাবিত করছে। ভাইয়ে ভাইয়ে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করছে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে। স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রকাশ্যে কটূক্তি করছে।’

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের বিদেশি অর্থ সংগ্রহকারী ও জোগানদাতা এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে খেলাফত মজলিসের সম্পৃক্ততা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানানো হয়।

গত সেপ্টেম্বরে শাহ আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতের নেতৃত্ব আন্তর্জাতিক উগ্রবাদীর অনুসারী, ক্ষমতা লোভী একদল আলেম নামধারী কুচক্রীর হাতে চলে যায় বলেও অভিযোগ করেন মিছবাহুর।

কওমি বোর্ডকে হেফাজতমুক্ত করার দাবি

কওমি মাদ্রাসা পরিচালনার কর্তৃপক্ষ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়্যাহ বাংলাদেশ এবং কওমি শিক্ষাবোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়ায় যে হেফাজত নেতারা আছেন, তাদের বহিষ্কার করে শান্তিপ্রিয় কওমি আলেমদের নিয়োগ দেয়ারও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত যেসব কওমি মাদ্রাসার ছাত্র সহিংসতা চালিয়েছে, তাদের ছাত্রত্ব বাতিলেরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা খুলে দেয়ার দাবিও জানায় ইসলামী ঐক্যজোট। পাশাপাশি গরিব কওমি শিক্ষকদের অনুদানের ব্যবস্থা করার কথাও বলা হয়।

বারিধারা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা ওয়াহিদুজ্জামান, মানিকগঞ্জের দারুল উলুম মাদ্রাসা প্রিন্সিপাল শাইখুল হাদিস মুফতি মনিরুজ্জামান রাব্বানী, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা বোরহান উদ্দিন আজিজী, মুফতী মাওলানা তাজুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।

সাননিউজ/ এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা