রাজনীতি
ইলিয়াস আলী গুম ইস্যু

চিঠির জবাব দিলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৯ বছর ধরে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে বক্তব্যের ব্যাখা চেয়ে দলের দেয়া চিঠির জবাব দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে লোক মারফত তিনি চিঠি পৌঁছে দেন।

জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, চিঠির জবাব তিনি দলের মহাসচিবের কাছে পৌঁছে দিয়েছেন। তবে চিঠির বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলতে রাজি হননি।

তবে একটি সূত্রে জানা গেছে, চিঠিতে মির্জা আব্বাস বলেন, ১৭ এপ্রিল ইলিয়াস আলীকে নিয়ে বক্তব্য দেয়ার পরদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তবুও দল তার বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে। তার বক্তব্য আসলে কেউ অনুধাবন করেনি, যা অত্যন্ত দুঃখের বিষয়।

চিঠিতে তিনি বলেন, আমি কখনেও বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে কাজ করিনি। দলের দুঃসময়ে দলের জন্য কাজ করেছি নিরসলভাবে। সরকার বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। গত ৪৩ বছরে তার সামনে বিএনপি নিয়ে কেউ বিরূপ মন্তব্যের সাহস পায়নি। কেউ করলে তার কড়া প্রতিবাদ করেছেন। তারপরও ৪৩ বছর পর এই প্রথম একটি বক্তব্য নিয়ে দলের ভেতরে তাকে বিব্রতকর অবস্থায় ফেলা হয়েছে।

গত কয়েকদিন ধরে ইলিয়াস আলী নিয়ে মির্জা আব্বাসের বক্তব্যে নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। দলের তৃণমূল নেতাদের কাছে ‘বিশ্বস্ত ও ত্যাগী’ বলে পরিচিত আব্বাসের এই বক্তব্যকে প্রায় সবাই তার স্বভাসুলভ মনের বক্তব্য বলেই মনে করছেন।

গত ১৭ এপ্রিল দলের ভার্চুয়াল এক অনুষ্ঠানে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমি জানি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই।’

ইলিয়াস আলী গুম হওয়ার আগের রাতে দলের কর্যালয়ে এক ব্যক্তির সঙ্গে মারাত্মক বাগবিতণ্ডা করেন বলে বক্তব্যে বলেন মির্জা আব্বাস। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির মহাসচিবের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ইলিয়াস আলীর গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত ‘বদমায়েশগুলো’কে চিহ্নিত করে ব্যবস্থা নিন।

এই বক্তব্য নিয়ে নানামুখী আলোচনা শুরু হলে মির্জা আব্বাস সংবাদ সম্মেলন করে এর ব্যাখ্যা দেন।

সরকার ইলিয়াসকে গুম করেনি এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ওই সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ‘আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়ে কেনে বলব যে, আমি জানি সরকার জড়িত নয়। আমি কটাক্ষ করে বলেছি। ইট মিনস সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে? সরকারকেই জবাব দিতে হবে। এই সরকারের সময়ে একজন জলজ্যান্ত ইলিয়াস, একজন তরতাজা ইলিয়াস, সত্যভাষী একজন ইলিয়াস গুম হয়ে যাবে? সরকার জানে না। তাহলে কে করলো গুম? আমি এটা বলতে চেয়েছি।'

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা