রাজনীতি

মেজাজ হারালেন বিএনপি নেতা মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: বিগত ৯ বছর ধরে নিখোঁজ দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যায় বিএনপির শীর্ষ পর্যায় থেকে যে চিঠি পাঠানো হয়েছে, সে ব্যাপারে জিজ্ঞেস করতেই মেজাজ হারান মির্জা আব্বাস।
চিঠির ব্যাখ্যার বিষয়ে জানতে চাইলে মির্জা আব্বাস একজন সংবাদকর্মীকে বলেন,‘কিসের চিঠি?’

দল থেকে যে চিঠি দেয়া হয়েছে, সে প্রসঙ্গ স্মরণ করিয়ে দিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যদি আমাকে চিঠি দিয়ে থাকে, সেটা হলো আমার দলের চিঠি আমাকে দিয়েছে। অন্যদের জানার দরকার কী সেটা?

একপর্যায়ে মির্জা আব্বাস বলেন, তোমরা যারা এই খবর ফাঁস করছো, আমি তোমাকে কোট করতেছি না; যারা এটাকে নিউজ আকারে প্রকাশ করেছে আর যারা বলছে ‘এরা হলো সব জারজ। বুঝতে পারছো এরা হলো সব জারজ।’ আমার দলের চিঠি আমার কাছে আসছে। আমি চিঠির জবাব দেব, এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। এটা তোমরা কি করে জানবা? জানার চেষ্টা করলে কেন? আমি তোমাকে কথাটা বলি নাই। আমি বলছি যারা এটা করছে। এই সমস্ত দুই পয়সার সাংবাদিক আর পুলিশকে আমি জমা খরচ কম দেই। সুতরাং আমার কাছে এই ধরনের প্রশ্ন করবা না। আমার কাছে এই ধরনের উত্তর কখনও পাবা না।

পাশাপাশি তার ওই চিঠি ফাঁসে বিএনপির যে সব নেতারা জড়িত রয়েছে প্রত্যেককে ‘জারজ’ বলেন তিনি।

সম্প্রতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রও ‘দু'পয়সার সাংবাদিক’ বলে সংবাদকর্মীদের কটাক্ষ করে আলোচনায় এসেছিলেন। তারই প্রতিধ্বনি শোনা গেল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মুখে।
সাননিউজ/টিএস/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা