রাজনীতি

এতিম ও আলেমদের মাঝে বিএনপির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দলের পক্ষে স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক এবং জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের সদস্য সচিব ডা. মো. রফিকূল ইসলাম চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার বায়তুল তাইয়্যেব জামে মসজিদ মাদ্রাসা, জামিয়া রশীদিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, খাজা আবুল খায়ের (রা.) হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ধানমন্ডির নারী হোস্টেলে পর্যাপ্ত পরিমাণ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ ও নিত্যপ্রয়োজনীয় ঔষধ সম্বলিত স্বাস্থ্য সুরক্ষা বক্স হস্তান্তর করেন।

মাদ্রাসাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রূহের মাগফেরাত কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুল কবির, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সভাপতি কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁই, সহ সাংগঠনিক সম্পাদক ডা. আউয়াল, ঢামেক সাধারণ সম্পাদক ডা. বাদশা, বদরুন্নেসা মহিলা কলেজের আহ্বায়ক শ্যামলী আক্তার ও সদস্য সচিব রিমাসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ।

সাননিউজ/টিএস/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা