রাজনীতি

আ.লীগারদের ‘ধান্দাবাজ-চাঁদাবাজ’ বলায় নুরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার পল্টন থানায় মামলা হয়েছে।

‘যারা আওয়ামী লীগ করে তারা কেউ মুসলমান নয়- তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার ও বাটপার’ বলে ফেসবুকে বক্তব্য দেওয়ায় রোববার (১৮ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তির করা এ মামলার একমাত্র আসামি নুর।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ এপ্রিল রাত ১০টার দিকে দেখতে পাই সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর (২৯) ফেসবুক পেজে লাইভ করছেন। সেই ভিডিওটি ডাউনলোড করে দেখতে পাই, নুর বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে আপত্তিকর, আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন।

সেখানে তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগ করে তারা ধান্দাবাজ, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার, বাটপার। প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।’ উস্কানিমূলক বক্তব্যসহ ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে দেওয়া এ আক্রমণাত্মক বক্তব্যের ভিডিও অজ্ঞাতনামা অসংখ্য ফেসবুক আইডি ও পেজ থেকে পোস্ট ও শেয়ার করা হয়েছে।

এতে অসংখ্য সাধারণ ফেসবুক ব্যবহারকারী লাইক ও কমেন্টের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। যার ভেতর অনেক সরকার ও রাষ্ট্রবিরোধী কমেন্টও রয়েছে। এমন বক্তব্য আওয়ামী সমর্থন করা মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনেছে। তাই মামলাটি রজু করার আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ওসি আবু বকর বলেন, মামলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতার প্রমাণ পেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ওই লাইভে নুর আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) সপ্তাহে একদিন নামাজ পড়েন, কিন্তু কখনও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না। তারা ঘুষ নেন, চাঁদাবাজি, মাদক চোরাচালান এবং টেন্ডার ব্যবসা করেন। আবার নিজেদের মুসলমানও দাবি করেন। কোনো মুসলমান আওয়ামী লীগের সমর্থন করতে পারেন না। যারা আওয়ামী লীগ সমর্থন করেন, তারা প্রকৃত মুসলমান নয়।’

ফেসবুকে দেওয়া এমন বক্তব্যের জন্য রোববার (১৮ এপ্রিল) রাতে ফেসবুক লাইভ এসে তিনি ক্ষমা প্রার্থনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। এর আগেই নুরের বক্তব্যে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা তথ্য-প্রযুক্তি আইনে নুরকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম সজীব।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা