রাজনীতি

অস্ট্রেলিয়া আ.লীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে শনিবার (২৭ মার্চ) বিকালে ল্যাকেম্বাস্থ অস্ট্রেলিয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ড. খায়রুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা এসএম কামাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পচাত্তরের পনেরোই আগস্টে শাহাদাতবরণকারী সকল শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লক্ষ বীর শহীদ এবং গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহীদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সহসভাপতি এমদাদ হক, সহসভাপতি ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নির্মাল্য তালুকদার, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল মতিন, কলামিস্ট অধ্যাপক শাখাওয়াৎ নয়ন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান হৃদয়, অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক নোমান শামীম, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান চৌধুরী সুমন, নিউ সাউথ ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল হক, কেন্দ্রীয় সদস্য ওসমান গনি, অস্ট্রেলিয়া যুবলীগ নেতা মহিউদ্দিন কাদের, খুশবু মো. এম চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে আজ বিস্ময়কর এক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। স্বাধীনতা যুদ্ধে বিরোধিতাকারী আমেরিকাও আজ তাদের কংগ্রেসে বাংলাদেশকে তাদের অর্জনের জন্য অভিনন্দন জানান। বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ আজ এই মহতী লগ্নে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন, পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন।

বাংলাদেশের বাইরে এবার অস্ট্রেলিয়ার বুকেই বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি এবং মুজিববর্ষ উপলক্ষ্যে সবচেয়ে বেশী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পার্লামেন্টে, নিউ সাউথ ওয়েলস ও অস্ট্রেলিয়া ক্যাপিটাল টেরিটরির রাজ্য পার্লামেন্টেও ক্ষমতাসীন ও বিরোধীদলের এমপিরা বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি ও মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদে বক্তব্য রেখেছেন এবং বিবৃতি দিয়েছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি হিসাবে আমরা আজ গর্বিত।

বক্তারা আরো বলেন, বিদেশের বুকে রাজনীতি মানে ভাতের হোটেলে মারামারি নয়। এখানে আমরা সবাই মিলে চেষ্টা করবো যাতে মূলধারার রাজনীতির সাথে যোগাযোগ বৃদ্ধি করে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কের আরো উন্নয়ন ঘটানো যায়। প্রবাসে কিছু বাংলাদেশী আছে যারা বিভিন্ন আড্ডায়, আলোচনায় বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে নেতিবাচক কথা বলে বাংলাদেশের ভাবমূর্তিকে বিদেশর বুকে ক্ষুন্ন করার অপচেষ্টা করে।

খোঁজ নিলে জানা যাবে, হয় এরা নিজেরা কিংবা এদের পূর্বপুরুষ স্বাধীনতা বিরোধী চক্রের সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যুক্ত। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ায় মুজিবাদর্শের সকল সৈনিককে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার জন্য আহ্বান জানান। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধুর ১০১তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয় এবং উপস্থিত সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা