রাজনীতি

‘সংখ্যালঘুদের বাড়িতে হামলা সুবর্ণজয়ন্তীর উপহার’

নিজস্ব প্রতি‌বেদক : জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই। সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা হচ্ছে সরকারের সুবর্ণজয়ন্তীর উপহার। একদলীয় শাসন ব্যবস্থায় সরকারের সমর্থন ছাড়া সংখ্যালঘুদের ওপর কেউ হামলা করতে পারে এটা সাধারণ মানুষ বিশ্বাস করেনা। যারাই হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবানও জানান তিনি।

শ‌নিবার (২০ মার্চ) জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় জিয়াউদ্দিন আহমেদ বাবলু এসব কথা বলেন।

সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জাতীয় পার্টি এ মহাসচিব বলেন, শুধুমাত্র পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে সকল ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে, শোষন-নির্যাতন ও দারিদ্র মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ। কিন্তু সুবর্ণজয়ন্তীতে মূল্যায়ণ করলে দেখা যায় মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষ কথা বলতে পারেনা। দেশে দুর্নীতির উন্নয়ন হয়েছে আর অবনতি হয়েছে সুশাসনের। দেশে একদলীয় শাসন চলছে, মানুষ নিঃশ্বাস ফেলতে পারছেনা। দেশের মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চাচ্ছে।

মহাস‌চিব বলেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই আর বিএনপি নেতৃত্ব শূণ্যতায় ভুগছে। তাই গণতন্ত্রহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশের মানুষ মুক্তি পেতে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষকে মুক্তি দিতে জাতীয় পার্টি ক্ষুধা ও দারিদ্র মুক্ত পল্লীবন্ধুর স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বে। তাই দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জাতীয় পার্টি মহাসচিব।

পরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয় মিলনায়তনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্ঠা‌নে আরও উপ‌স্থি ছি‌লেন জাতীয় পার্টি সাবেক মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মো: মসিউর রহমান রাঙ্গা এমপি, সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, আব্দুস সাত্তার মিয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য নুরুল আজহার শামীম, ভাইস চেয়ারম্যান এইচ.এম. শাহরিয়ার আসিফ, যুগ্ম মহাসচিব আমির হোসেন ভূঁইয়া, ইকবাল হোসেন তাপস, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, মোঃ হুমায়ুন খান, মোবারক হোসেন তোতা, সম্পাদক মন্ডলীর সদস্য সুলতান মাহমুদ, আহাদ ইউ চৌধুরী শাহীন, ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ, গোলাম মোস্তফা, ইছারুহুল্লাহ আসিফ, ডাঃ সেলিমা খান, মাহমুদ আলম, জাকির হোসেন মৃধা, সদস্য জি.এম. বাবু, সোলায়মান সামি, রিনা তুলি, ছাত্রসমাজ নেতা অর্ণব, আল আমিন সরকার।

এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা