রাজনীতি

বাংলাদেশের নারীরা সবসময়ই অবহেলিত: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ‘আন্তর্জাতিক নারী’ দিবস উপলক্ষ্যে গণমাধ্যমে দেয়া এক বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ বিশ্বের সকল নারীর সুখী সমৃদ্ধশালী ও সম্মানজনক জীবন কামনা করে তাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

রোববার (৭ মার্চ) দুপুরে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বাণীতে মির্জা ফখরুল বলেন, প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব অপরিসীম। ক্ষমতার প্রশ্নে লিঙ্গ সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্ধেকেরও বেশী নারী অধ্যুষিত বাংলাদেশের নারীরা সবসময়ই থেকেছে অবহেলিত।

তিনি বলেন, ‘বিশ্বব্যাপী যা কিছু সৃষ্টি চিরকল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই ঐতিহাসিক নারী কবিতার লাইনটির যথার্থতা অনুধাবণ করে আমাদের দেশের নারীদের কল্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশংসনীয় উদ্যোগে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। শহীদ জিয়াই প্রথম মহিলা ও শিশু মন্ত্রনালয় গঠণ করেছেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে নারীর বিনা বেতনে শিক্ষার সুযোগ সৃষ্টি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। নারীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণে শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান তৃতীয় বিশ্বে একটি মডেল হিসেবে বিবেচিত হয়। তাঁদের যথাযথ উদ্যোগের কারনেই বাংলাদেশে পিছিয়ে থাকা নারীরা নিজেদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে অনেকটাই সক্ষম হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানে রক্ষা করা হয়নি। বরং বর্তমান শাসনকালে উদ্বেগের বিষয় হচ্ছে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান দু:সময়ে নারী ও শিশুরা অতি মাত্রায় নির্যাতনের শিকার হচ্ছে। দেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার হয়ে বন্দী। নারী হলেও তাঁর ওপর চালানো হচ্ছে বন্য বিচারের জুলুম। এই নৈরাজ্যকর পরিস্থিতি’র অবসান ঘটাতে হবে। এবারের আন্তর্জাতিক নারী দিবসের মূল থীম ‘নেতৃত্বে নারী’র সফলতা কামনা করছি।

আন্তর্জাতিক নারী দিবসের এই শুভক্ষণে আমি নারী সমাজের প্রতি গুরুত্বারোপসহ তাদের সার্বিক উন্নয়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার জন্য উদাত্ত আহবান জানাই।

সাননিউজ/টিএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা