সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি প্যানেল ঘোষণা
রাজনীতি

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি প্যানেল ঘোষণা

নিজস্ব প্রদিবেদক : আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নীল প্যানেল (বিএনপি সমর্থিত) ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম এই প্যানেল ঘোষণা করে। ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমানকে সভাপতি পদে এবং সমিতির বর্তমান সম্পাদক রুহুল কুদ্দুস কাজলকে আবারও সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সেখান থেকে ১৪ জন প্রার্থীকে আসন্ন ২০২১-২০২২ সেশনের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে নীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাছাই করা হয়েছে।

শীর্ষ দুই পদ সভাপতি-সম্পাদক ছাড়াও এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল থেকে দুটি সহ-সভাপতি পদে জয়নাল আবেদিন তুহিন ও জালাল আহমেদ, দুটি সহ-সম্পাদক পদে মাহমুদ হাসান ও রাশিদা আলম ঐশী, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহবুব এবং সাতটি সদস্য পদে মনজুরুল আলম সুজন, শফিকুল ইসলাম শফিক, গোলাম মোহাম্মদ জাকির, পারভীন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব, নিয়াজ মুহাম্মদ মাহবুব ও ইফতেখার আহমেদকে মনোনীত করা হয়েছে।

আসছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

নির্বাচন সামনে রেখে রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে এই মনোনয়ন ঘোষণা করে দলটি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা