রাজনীতি

বিভ্রান্তি ছড়িয়ে প্রতারণা করছে বিএনপি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বিএনপি করোনা টিকার বিষয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আশা করেছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার সঠিকভাবে করোনা মোকাবিলা করতে পারবে না। কিন্তু আমরা যেভাবে মোকাবিলা করেছি, তা আজ সমগ্র বিশ্বে স্বীকৃত এবং প্রশংসিত। এরপর বিএনপি আশা করেছিল, সঠিক সময়ে টিকা আনা সম্ভবপর নয়। যখন সঠিক সময়ে টিকা চলে এলো, তখন তারা এই টিকা নিয়ে প্রশ্ন তুলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।

তিনি বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকা পৃথিবীতে সবচেয়ে কার্যকর টিকাগুলোর অন্যতম এবং আমাদের জলবায়ুতে অত্যন্ত কার্যকর যা ভারতে কোটি কোটি মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে। আগাম বুকিংয়ের মাধ্যমে নিয়ে এসে আমাদের দেশেও সরকার প্রয়োজনের নিরিখে অর্থাৎ ফ্রন্ট লাইন ফাইটারকে এই টিকা অগ্রাধিকারভিত্তিতে প্রথমে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল সাহেব জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলেছেন, এই টিকার ওপর নাকি তাদের আস্থা নাই। অথচ এই টিকার ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ পুরো পৃথিবীই আস্থা স্থাপন করেছে। ভারতের কোটি কোটি মানুষকে এবং পৃথিবীর অন্যান্য দেশও এই টিকা কিনে তাদের জনগণকে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। তিনি আরো বালখিল্য প্রলাপের মতো বলেছেন যে, এই টিকা প্রথমে প্রধানমন্ত্রীকে দেয়া হোক। মানুষ বুড়ো হলে অনেক সময় ‘ডিমেনসিয়া’ হয় তখন তারা আবোল তাবোল বলেন। আমার সন্দেহ হচ্ছে, তার এ রোগ হলো কি না?

আমি মির্জা ফখরুল সাহেবসহ বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো সরকারের সাফল্যে আপনাদের মুখ ম্লান হয়েছে বলে জনগণকে বিভ্রান্ত করার যে নোংরা খেলায় নেমেছেন, এটি দেশ জাতি জনগণের সাথে প্রতারণা ; আপনারা দয়া করে সেই প্রতারণাটা করবেন না।

এসময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্য ‘বিএনপিকে নিধনের জন্যই আগে টিকা দিতে চেয়েছেন তথ্যমন্ত্রী’ এ সংক্রান্ত প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, টিকা আসার খবরে বিএনপি বলেছিল, এই টিকা নিয়ে লুটপাট হবে। অর্থাৎ শুধুমাত্র ক্ষমতাবানদেরকে টিকা দেয়া হবে। সে প্রেক্ষিতেই বলেছিলাম যদি বিএনপি আগে টিকা চায়, তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো তাদেরকে আগে দেয়ার জন্য। এখন রিজভী সাহেবের কথায় মনে হচ্ছে, তারা হয়তো আদৌ টিকা নিতে চায় না। তাকে এবং তার মহাসচিবকে বলবো, জনগণকে বিভ্রান্ত করার নোংরা রাজনীতিটা বন্ধ করুন।

জনপ্রতিনিধিরা আগে টিকা পাবে কি না-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অধিকার আগে নয়। যারা জনগণকে স্বাস্থ্য সেবা দেয়ার জন্য কাজ করছে,তাদের অধিকারটা আগে। তবে পথ দেখানোর জন্য ভলান্টিয়ার করতে আমার আপত্তি নাই।

এদিন বিকেলে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং উর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে বাসসের কর্মকান্ডের অগ্রগতি তুলে ধরেন। মন্ত্রী বাসসের সকলকে আন্তরিকভাবে কর্মসম্পাদনের আহ্বান জানান।

সান নিউজ/এমআর/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা