রাজনীতি

স্থানীয় নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির সময় ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক : ৫ম পর্যায়ে ৩১টি পৌরসভার নির্বাচন, ৪টি উপজেলা পরিষদের উপ-নির্বাচন, ১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও ২টি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলীয় প্রার্থীদের মনোনয়নের জন্য সময়সূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার সন্ধ্যায় বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সময় সূচি ঘোষণা করা হয়।

ঘোষণায় বিএনপির দলীয় আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে ২১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ এবং জারিকৃত নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমা দিতে হবে।

৫ম পর্যায়ে তফসিল অনুযায়ী পৌরসভাগুলো হল, রংপুর হারাগাছা, ময়মনসিংহের নান্দাইল, জয়পুরহাটের জয়পুরহাট, কিশোরগেঞ্জের ভৈরব, বগুড়ার বগুড়া, মানিকগঞ্জের সিংগাইর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, মাদারীপুরের শিবচর, রাজশাহীর চারঘাট, মাদারীপুরের মাদারীপুর, রাজশাহীর দূর্গাপুর, হবিগঞ্জের হবিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর, ব্রাক্ষ্মণবাড়িয়ার ব্রাক্ষ্মণবাড়িয়া, ঝিনাইদহের কালীগঞ্জ, চাঁদপুরের মতলব, যশোরের কেশবপুর, চাঁদপুরের শাহরাস্তি, যশোরের যশোর, লক্ষ্মীপুরের রায়পুর, ভোলার ভোলা, চট্টগ্রামের মীরেরসরাই, ভোলার চরফ্যাশন, চট্টগ্রামের বারইয়ারহাট, জামালপুরের দেওয়ানগঞ্জ, চট্টগ্রামের রাউজান, জামালপুরের ইসলামপুর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া, জামালপুরের মাদারগঞ্জ, গাজীপুরের কালীগঞ্জ ও জামালপুরের জামালপুর।

এছাড়া, তফসিল অনুযায়ী উপজেলার পরিষদগুলো হচ্ছে- ঝিনাইহের শৈলকুপা, রাজশাহীর পবা, ফরিদপুরের মধুখালী, কুমিল্লার দেবিদ্বার।

তফসিল অনুযায়ী ইউনিয়নগুলো হচ্ছে- চাঁদপুর সদর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন, পটুয়াখালীর কলাপাড়া ডালবুগঞ্জ ও ফরিদপুর সদরের গেরদা।

সান নিউজ/টিএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা