রাজনীতি

আ’লীগের ৫৬ সদ‌স্যের আন্তর্জাতিক উপকমিটি ঘোষণা

নিজস্ব প্রতি‌বেদক : আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক কেন্দ্রীয় ৫৬ সদস্যের উপকমিটি ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরকে চেয়ারম্যান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদকে সদস্য সচিব করা হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটি অনুমোদন দি‌য়ে‌ছেন।

৫৬ সদস্যের কমিটিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ৯ এমপিকে রাখা হয়েছে। তারা হচ্ছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আব্দুল মজিদ খান, কাজী নাবিল আহমেদ, ডা. হাবিবে মিল্লাত, নাহিম রাজ্জাক এবং নাজিম উদ্দিন জলিল জন।

কমিটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আব্দুল আউয়াল শামীল ছাড়াও সদস্য হিসেবে আরও রয়েছেন সাবেক রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা, শাহাব আহমেদ, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, খান মাইনুল ইসলাম মুস্তাক, তারিক হাসান সৌমি, জাফর সাদিক বিপ্লব, তরুণ কান্তি দাস, শেখ আব্দুল্লাহ আল মামুন, ব্যারিস্টার ইমরানুল কবির, ব্যারিস্টার ইমরানুল হাই, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, শাহরিন তিলোত্তমা শ্রাবণ, ফাইয়াজুল হক রাজু, শিখা বোস, নারায়ণ সাহা মনি, এনায়েতুল্লাহ তুষার, রায়হান শাকিব, গোলাম ফরিদ আহমেদ, শারমীন সুলতানা লিলি, ফায়রুজ চৌধুরী, মিজানুর রহমান, সৈয়দ মনির, সুমনা করীম, সিলভিয়া পারভীন লেনী, সুরুজ আলম, সুমন কুন্ডু, কামাল মোহাম্মদ নাসের (রুবেল), আসাদুজ্জামান নাদিম, মোহাম্মদ রুহুল আমিন, শেখ মমিন, জসিমুদ্দিন আকন্দ রনি, কান্তারা খান, নেহরীন মোস্তফা, প্রতীক চক্রবর্তী, ফাহিমা চৌধুরী মনি, সোয়াত আকশির মুজিব ওয়াসি, আয়ুব আলী, জিয়াউল হক শিমুল, ফাহাদ ইউসুফ হোসাইন, খালেদ মাসুদ আহমেদ ও আব্দুল মজিদ।

এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে আরও তিনজনকে রাখা হয়েছে। তারা হচ্ছেন ড. আব্দুল মোমিন, ড. শামস রহমান ও ড. মো. মহিউদ্দিন।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা