রাজনীতি

বিএনপিকে প্রথম ভ্যাকসিন দিলেই অপপ্রচার বন্ধ হবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : বিএনপিকে প্রথম ভ্যাকসিন দিলেই অপপ্রচার বন্ধ হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, “আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানাবো, বিএনপিকেই প্রথমে ভ্যাকসিন দেয়ার জন্য। তাহলে তাদের এই অপপ্রচার বন্ধ হবে।”

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) মধ্যরাতে রামু স্টেডিয়ামে বঙ্গবন্ধু উৎসবের চতুর্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, “করোনা যখন আসলো, তখন অনেকে মনে করেছিলো বাংলাদেশে হাজার হাজার মানুষ অনাহারে মৃত্যুবরণ করবে। আল্লাহর রহমতে শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে গত দশ-এগার মাসে একজন মানুষও অনাহারে মৃত্যুবরণ করে নাই। করোনা মোকাবেলায় এই উপমহাদেশে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অবস্থান সবার উপরে।”

ড. হাছান মাহমুদ বলেন, “বিএনপি আশা করেছিল আমাদের দেশে করোনায় বহু মানুষ মারা যাবে। তারা তারপর আন্দোলন করবে। সরকারের পতন ঘটাবে। কিন্তু কিছুই হয়নি। কিছুই যখন হয়নি, এখন তারা (বিএনপি) শুরু করেছে ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন নাকি ঠিক মতো আসবে না। এখন আবার বলছে, ভ্যাকসিনের দাম বেশি।”

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা