রাজনীতি

মানব কল্যাণে সবসময় কাজ করে বিএনপি : রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জেল-জুলুম নির্যাতন উপেক্ষা করে সব সময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি।

রোববার (৩ জানুয়ারি) রাতে শ্যামলি আদাবর ও মোহাম্মদপুর একাকায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যখন মুক্ত ছিলেন প্রতি বছরই তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়াতেন শীত বস্ত্র বিতরণ করতেন। আজ তিনি গৃহবন্দী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১/১১ সরকারের নির্যাতনের শিকার হয়ে বর্তমানে বিদেশে আছেন। তাদের পক্ষ থেকে আমরা শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা।

নানা নিপীড়ন নির্যাতন সহ্য করেও মানব কল্যাণে কাজ করে যাচ্ছি আমরা। অথচ সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। শীতে কাপছে উত্তরাঞ্চল। কোন মন্ত্রী এমপিদের সেখানে সহায়তা করতে দেখছিনা বলেও মন্তব্য করেছেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম,ছাত্রদল নেতা জুয়েল, ডাঃ আউয়ালসহ নেতাকর্মীরা।

সান নিউজ/টিএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা