রাজনীতি

গণতন্ত্রের ছদ্মবেশে চলছে বাংলাদেশ : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : একদলীয় শাসনব্যবস্থায় গণতন্ত্রের ছদ্মবেশে চলছে বাংলাদেশ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা এ কোন সমাজে এলাম, কোন রাষ্ট্রে বাস করছি- যেখানে আমাদের রাজনীতিবিদরা ভোট ডাকাতির রেকর্ড ভাঙতে চান! দেশে গণতন্ত্রের কথা বলা হয়, কিন্তু আসলে গণতন্ত্র নেই।”

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

কবি প্রফেসর আব্দুল হাই শিকদারের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আমাদের শাসক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোট ডাকাতির যদি রেকর্ড ধরা হয় তাহলে বিএনপির রেকর্ড নাকি কেউ ভাঙতে পারবে না। তিনি কি এটা ভাঙতে চান? তারা এটা ভাঙতে চান বলেই ২০১৮ সালে চরম ভোট ডাকাতি করেছেন ভোটের আগের রাতে। এ কোন সমাজে আমরা এলাম। এ কোন রাষ্ট্রে আমরা বাস করছি, যেখানে আমাদের রাজনীতিবিদরা বলছেন- তারা ভোট ডাকাতির রেকর্ড ভাঙতে চান। এভাবে এগোতে থাকলে আমরা কোনদিনই ১৯৭১ সালের স্বাধীনতার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে পারব না।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা একটা দুঃসময়ে বাস করছি। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী দুঃসময় পার করছে। একদিকে করোনা ভাইরাস মহামারির আগ্রাসন। অন্যদিকে গণতন্ত্র মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কর্তৃত্ববাদ, একনায়কতন্ত্র এমনভাবে বেড়ে উঠছে, সেই সঙ্গে দাম্ভিকতা, অহঙ্কার সাধারণ মানুষকে অবজ্ঞা— এটা যেন বিশ্ব রাজনীতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক রাষ্ট্র দেখার জন্য। কিন্তু বার বার আমাদের সেই স্বপ্ন ভেঙে গেছে। নতুন বছরে আমাদের স্বাধীনতার ৫০ বছর হতে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক ৫০ বছর পরেও আমরা বুক ফুলিয়ে বলতে পারছি না আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশে বাস করছি। এখানে গণতন্ত্র আছে, আমার কথা বলার অধিকার আছে— এ কথা আমরা বলতে পারছি না। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে? বলা হয় দেশে সব আছে— সরকার, গণতন্ত্র, সংসদ আছে কিন্তু মানুষের অধিকার নেই। এ দেশে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়, গতকাল পত্রিকায় বেরিয়েছে গত বছর ৩শ’ জনকে বিনা বিচারে হত্যা করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা