রাজনীতি

আশা করছি বিএনপি ইতিবাচক রাজনীতিতে ফিরবে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী বছর বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসবে বলে আশা করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২০ সালের সমাপ্তি দিনের শুভেচ্ছা বিনিময় ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপিকে নিয়ে তিনি এ আশা প্রকাশ করেন।

নতুন বছরে বিএনপি আন্দোলনের মাধ্যমে নির্বাচন বাতিলের কথা বলেছেন এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি নিজেরা সব সময় অন্ধকারের মধ্যেই আছে এজন্য চারদিকে অন্ধকার দেখছে। বাইরে যে আলো আছে সে আলোতে তারা কখনও আসতে চেষ্টা করছে না। নির্বাচন বাতিলের যে দাবি ২০০৮ সালের নির্বাচনের পর থেকে প্রতি বছর বলে আসছে। প্রতিবছর শেষে তারা বলছে আগামী বছর তাদের জন্য চ্যালেঞ্জের। অবশ্য বিএনপি যে নেতৃত্ব সেই নেতৃত্বের মাধ্যমে জনগণের কাছাকাছি যেতে পারেনি বরং জনগণ থেকে ক্রমাগত দূরে সরে গেছে। তাদের কাছে তাদের জন্য সব বছরই চ্যালেঞ্জ। কিন্তু জনগণ প্রকৃতপক্ষে গত ১২ বছরে বহুদূর এগিয়ে গেছে।

তিনি বলেন, ২০২০ সালে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু প্রায় হয়ে গেছে এবং সেটি নিজস্ব অর্থায়নে হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে এ করোনাকালীন সময়ে মাথাপিছু আয় ১ হাজার ৯০০ ডলার থেকে বেড়ে ২ হাজার ৬৪ ডলার হয়েছে। এগুলো তারা দেখেন না এজন্য তারা অন্ধকারে আছে। আমি আশা করবো, আগামী বছর তারা চোখটা খুলবেন।

নতুন বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ কী জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সব চ্যালঞ্জ মোকাবিলা করে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে। গত ১২ বছরে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দেশেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামী বছরও তার কোন ব্যতিক্রম নয়। আমি আশা করি, আগামী বছর বিএনপি নেতিবাচক রাজনীতির ধারা থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসবে। কিন্তু সেটির আসার সম্ভবনা ক্ষীণ। নেতিবাচক রাজনীতি আগামী বছর মোকাবিলা করতে হবে। এছাড়া সব বিষয়ে বিশেষজ্ঞের মতো জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা সেটিকেও মোকাবিলা করতে হবে। এগুলো আমরা অতীতেও মোকাবেলা করেছি আগামীতে আমাদের মোকাবিলা করতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের দলকে আরো সুসংগঠিত করতে চাই। আমরা মনে করি, দলের কারণেই আজ আমরা রাষ্ট্র ক্ষমতায়। দলের মধ্যে যদি সুযোগ সন্ধানীরা থাকে, দলের মধ্যে বিভিন্ন কারণে নিজস্ব স্বার্থ হাসিলে দল করে তাদের জন্য দল ক্ষতিগ্রস্ত হয়। আমরা এ ধরনের যারা দলের মধ্যে অনুপ্রবেশ করেছে তাদের চিহ্নিত করে দলীয় পদ থেকে দল থেকে বাদ দেওয়ার সেই কাজটা শুরু করেছি। আগামী বছরও সেটি অব্যাহত থাকবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা