রাজনীতি

বৈষম্য অতিক্রমে ছাত্র সংগঠনগুলোকে অবস্থান নিতে হবে : মেনন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, “করোনাকালে দেশের সব স্তরের শিক্ষার্থীরা সংকটে পড়েছে। এই অবস্থা দূর করে কোভিড উত্তরকালে শিক্ষার্থীরা যেন এই বৈষম্য অতিক্রম করতে পারে তার জন্য ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।”

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার বাইপাইলে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রমৈত্রীর ঢাকা জেলার অষ্টম সম্মেলনে ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, “সরকার দূরভাষণে প্রথমিক ও মাধ্যমিক স্তরে লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও সবার কাছে বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এই সুবিধা গ্রহণ করতে পারছে না। অন্যদিকে উচ্চশিক্ষার ক্ষেত্রে পরিস্থিতি আরও করুণ। অনলাইনে ক্লাস ও পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে গ্রাম এবং মফস্বলের শিক্ষার্থীরাও বিপাকে পড়েছে। একটা হিসাব বলছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে যে ক্লাস নিচ্ছে তাতে চল্লিশ শতাংশ শিক্ষার্থী ইন্টারনেট ও স্মার্ট ফোন না থাকার কারণে অংশ নিতে পারছে না। স্বাভাবিক শিক্ষা ক্ষেত্রে ডিজিটাল ডিভাইড তৈরি হয়েছে।”

ছাত্রমৈত্রী ঢাকা জেলার সভাপতি নাহিদ মোর্শেদ লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাভার উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। উদ্বোধন করেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি অতুলন দাস আলো। আরও উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রী সহ-সভাপতি সুজন আহম্মদ, শ্রমিক নেতা মিজানুর রহমান ও ফরিদুল ইসলাম প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা