রাজনীতি

একদলীয় শাসন অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আওয়ামী লীগের একদলীয় শাসন অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে আগামী ৩০ জানুয়ারি কুমিল্লার লাকসাম পৌর নির্বাচনকে সামনে রেখে দলটির সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, সরকারের ভয়াবহ দুঃশাসন মোকাবেলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে, নইলে এ দেশ থেকে দুর্দিন কখনও যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণ থেকে অনেক দূরে সরে গেছে।

বিরোধী দলহীন একদলীয় শাসনই এই সরকারের টিকে থাকার একমাত্র ভরসা। তাই সরকার তার সন্ত্রাসী বাহিনী ও সরকারি যন্ত্রকে লাগামহীনভাবে ব্যবহার করছে। তিনি বলেন, গণতন্ত্রহীনতা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণেই নির্বাচন নিয়ে দুর্বৃত্তদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। বিনাভোটে স্থানীয় ক্ষমতাও আয়ত্ত নিতে বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ওপর চালানো হচ্ছে নির্যাতন-নিপীড়ন।

জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই ক্ষমতাসীন গোষ্ঠী আধিপত্য বজায় রাখতে বিরোধী প্রার্থীদের রক্তে হাত রঞ্জিত করছে বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব আরও বলেন, সরকার ভোট নিয়ে হুমকি দিচ্ছে ও আতঙ্ক সৃষ্টি করছে। যাতে ভোটাররা নির্বাচনী পদ্ধতি ভুলে যায়। সেজন্য লাকসামে পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের দিয়ে সশস্ত্র তাণ্ডব চালানো হচ্ছে।

লাকসাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী বেলাল রহমান মজুমদার, কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, পৌর শ্রমিক দলের সভাপতি বাবুল মিয়া, বিএনপি নেতা শাহ আলমের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় প্রমাণিত হয়, সুষ্ঠু ভোট তো দূরের কথা, বিএনপিসহ বিরোধী প্রার্থীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে বিনাভোটে নিজেদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে।’

তিনি অবিলম্বে লাকসামে বিএনপির সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মির্জা ফখরুল ইসলাম।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা