রাজনীতি

নতুন প্রজন্মের জন্য জাতীয় পার্টি সম্ভাবনাময় রাজনৈতিক মঞ্চ

নিজস্ব প্রতিবেদক : নতুন প্রজন্মের জন্য জাতীয় পার্টি একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক মঞ্চ উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “বিএনপির যে অবস্থা তাতে কেউ আর দলটিতে যোগ দিতে চাচ্ছে না। আবার আওয়ামী লীগে কেউ ইচ্ছে করলেই যোগ দিতে পারছে না। তাই নতুন প্রজন্মের সামনে রাজনীতির জন্য জাতীয় পার্টি একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক মঞ্চ।”

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের খাগড়াছড়ি জেলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে জিএম কাদের এসব কথা বলেন।

বিরোধীদলীয় উপনেতা বলেন, “আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষকে হতাশ করেছে। তাই দেশের মানুষের আস্থার একমাত্র রাজনৈতিক শক্তি হচ্ছে জাতীয় পার্টি। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে।”

এ সময় শ্রাবণী চাকমা এবং রোহিনী ত্রিপুরার নেতৃত্বে ২০ পাহাড়ি নেতা জিএম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনীন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক কেশব লাল দেব, জেলা জাতীয় পার্টির উপদেষ্টা শাহবাজ উদ্দিন প্রমূখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা