রাজনীতি

অনলাইনে নির্বাচন প্রচারণা চালাতে বাঁধা নাই: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা অনলাইনে চলতে পারে। এতে আচরণবিধি ভঙ্গ হবে না।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ২৯৯ আসনে ভোট হবে। একটি আসনে ভোট স্থগিত। সাড়ে চারটার পর কেন্দ্রের চৌহদ্দির মধ্যে ভোটার থাকলে তাদেরও ভোট নেওয়া হবে।

তিনি বলেন, এবার নির্বাচনে ২ হাজার ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন এরমধ্যে নারী প্রার্থী রয়েছে ৮১ জন। মোট ৪২ হাজার ৬৫৯ কেন্দ্রে স্বশরীরে ভোট অনুষ্ঠিত হবে। এর আনুমানিক ৫০ শতাংশ সাধারণ ও বাকি ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি।

সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোট আজ সকাল পর্যন্ত ৭ লাখ ৩০ হাজার পৌঁছেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে ৯ লাখ ৫৮ হাজার। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিউটি ২ হাজার ১০০ জন। ৯৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট।

তিনি বলেন, ভোট পর্যবেক্ষণে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা থাকছে। নজরদারি নিশ্চিতে ৯০ ভাগের বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা আছে। পোলিং অফিসার থাকবে ৫ লক্ষাধিক। পোলিং সেন্টারে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী কাল থেকে বিতরণ শুরু হবে, সন্ধ্যা নাগাদ কেন্দ্রে চলে যাবে। বডি ওর্ন ক্যামেরার ফিড ইসির কাছে থাকবে। যেখানে ইসির ক্রিটিকাল সিদ্ধান্ত নিতে হবে সেখানে এই ফিড প্রয়োজন হবে।

ভোটের দিনের কথা উল্লেখ করে এই নির্বাচন কমিশনার বলেন, ভোটের দিন ব্রিফিং হবে মোট চারবার। ভোটারও গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না। সংসদীয় আসন ও গণভোটের ফলাফল একসাথে গণনা হবে। বেশিরভাগ ফলাফল রাতেই পাওয়া যাবে। পুরো দেশের ভোটের উপর মেজরিটির ভিত্তিতে গণভোটের ফলাফল দেওয়া হবে। ভোটার টার্নআউট ভাল হবে।

তিনি বলেন, নির্বাচন ও গণভোটের প্রচারণা অনলাইনে চলতে পারে, তাতে আচরণবিধি ভঙ্গ হবে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, ফলাফলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসী পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকবে। এতে গণনায় একটু বেশি সময় লাগবে। কালো টাকার ছড়াছড়ির ব্যাপারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) আমরা সতর্ক নজর রাখতে বলেছি।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ করা হবে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা