রাজনীতি

ঢাকা-১৯ আসনে আমেজহীন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রচারণা

শাহ আলম,সাভার(ঢাকা)প্রতিনিধিঃ

আর মাত্র ৯দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখনো সব প্রার্থীর সঙ্গে পরিচিত হতে পারেননি ঢাকা-১৯ আসনের ভোটাররা। দুই তিনজন প্রার্থীর ব্যানার ফেস্টুন ছাড়া পুরো অঞ্চল জুড়ে নেই কারো প্রচারণা। ভোট চেয়ে মাইকিংও নেই প্রার্থীদের। তাই ভোট নিয়ে ভোটারদের মধ্যেও নেই তেমন আমেজ।
আশুলিয়ার বাসিন্দা আক্তার হোসেন বলেন, ঢাকা-১৯ আসনে এমপি পদে একজনকে চিনি ধানের শীষের প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু আর বাকিদের কখনও দেখিনি এবং তাদের বিষয়ে ভালো মন্দ কিছু জানি না তাহলে কীভাবে প্রার্থী বেছে নিবো।
তিনি আরো বলেন, সাভার ও আশুলিয়ায় তেমন কোন নির্বাচনি আওয়াজ নেই। শুধু নিয়মের নির্বাচন হচ্ছে। যে কয়জন প্রচারণা করছেন তারা নিজের বক্সে ভোট নিতে নানা আশ্বাস দিচ্ছেন।
উপজেলা নির্বাচনি অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-১৯ আসনে এবার ৮ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। এরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু (ধানের শীষ), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চৌধুরী হাসান সারওয়ার্দী (ছাতা), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিলশানা পারুল (শাপলা কলি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির মো. ইসরাফিল হোসেন সাভারী (আম), বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল (হারিকেন), জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম (লাঙ্গল) ও গণঅধিকার পরিষদের (জিওপি) শেখ শওকত হোসেন (ট্রাক)।
সাভার ও আশুলিয়ার সাধারণ মানুষ জানায়, রাস্তা-ঘাটের উন্নয়ন, কর্মস্থান, নিরাপদ আবাসন, সন্ত্রাস, মাদক, ফুটপাত দখল, কিশোর গ্যাংসহ অনেক সমস্যায় জর্জরিত এ আসন। তাই এসব সমস্যার সমাধান চান তারা।
নাম বলতে অনিচ্ছুক ভাদাইলের একজন স্থায়ী বাসিন্দা বলেন, নিত্যপণ্যের যে দাম দিন দিন হু হু করে বাড়ছে, গ্যাস সংকটের কারনে সিলিন্ডার গ্যাস এখন প্রকাশ্যে সতেরশ টাকা বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা কিন্তু তা নিয়ে কোন উদ্যোগ নেয়ার মত কাজ করেনি কেউ। যারা উন্নয়ন করবে, দেশের জন্য দেশের জনগণের জন্য অবদান রাখবে এ ধরনের নেতৃত্ব চাই আমরা।
ভোটারদের দেওয়া আশ্বাস কতটা বাস্তবায়ন হবে সেই বিষয়ে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আমি এ আসনে দুইবার এমপি ছিলাম আমি এই আসনের জনগণের ভালো মন্দ খুব ভালো করে বুঝি। কোথাও সমস্যা হলে সমাধানে শতভাগ আন্তরিক থাকবো, এতে কোনো সন্দেহ নেই।
এনসিপির প্রার্থী দিলশানা পারুল বলেন, আমার নির্বাচনি আসন সাভার-আশুলিয়া, যেখানে বিভিন্ন সমস্যা রয়েছে। পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের একটি উন্নত মানের স্বাস্থ্য সেবা নেই। এখানে উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে মানুষ চরম ভোগান্তিতে জীবনযাপন করছে। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধান করবো।
সাভার উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ঢাকা-১৯ আসন। সাভার সেনানিবাস ও ডিইপিজেড এলাকা এ আসনের অন্তর্ভুক্ত। আসনটিতে মোট ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। যার মধ্যে নারী ৩ লাখ ৬৭ হাজার ১৫০ জন, পুরুষ ৩ লাখ ৭৯ হাজার ৯০৭ জন ও ১৩ জন তৃতীয় লিঙ্গের।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা