ছবি: সংগৃহীত
রাজনীতি

তারেক রহমানের আগমনকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

সান নিউজ অনলাইন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, গুলশান, কুড়িল, ৩০০ ফিট এলাকা এবং আশপাশের সড়কগুলোতে অতিরিক্ত নজরদারি রাখা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ। বৃহস্পতিবার দুপুরের মধ্যেই বিমানটি ঢাকায় অবতরণ করবে।

বিমানবন্দরে পৌঁছে তিনি ভিআইপি লাউঞ্জে কিছু সময় অবস্থান করবেন। সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে উপস্থিত সমর্থকদের উদ্দেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

তার যাতায়াতের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ সুরক্ষিত গাড়ি আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে পরবর্তী কর্মসূচি পর্যন্ত তিনি এই গাড়িতেই চলাচল করবেন।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে তিন ধাপের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এর পাশাপাশি নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গোয়েন্দা সংস্থাগুলোকেও সক্রিয় রাখা হয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বাহিনী প্রস্তুত রয়েছে।

সাননিউজ/এসএবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা