ছবি: সংগৃহীত
রাজনীতি

মনোনয়ন নিয়ে দলে বিভাজন, বিএনপির তালিকা সংশোধন এ মাসেই

সান নিউজ অনলাইন 

বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তালিকা থেকে বাদ পড়ছেন অনেক পুরোনো ও হেভিওয়েট নেতা, আর নতুন করে যুক্ত হচ্ছেন তরুণ ও মাঠের সক্রিয় নেতারা।

দলীয় সূত্র বলছে, ঘোষিত ২৩৭ আসনের তালিকার অন্তত ২৫ থেকে ৩০টি আসনে প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে। মনোনয়নবঞ্চিত অনেক নেতা এরই মধ্যে অসন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রের সিদ্ধান্ত পাল্টাতে অনেকে লবিং–তদবির, সভা–সমাবেশ ও নিজ এলাকায় শক্তি প্রদর্শন চালিয়ে যাচ্ছেন। হাইকমান্ডের নির্দেশে গঠিত মূল্যায়নকারী টিম বিভিন্ন আসনের কোন্দল, প্রার্থীর জনপ্রিয়তা, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক অবস্থান বিশ্লেষণ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই চূড়ান্ত তালিকা চূড়ান্ত হচ্ছে।

বিএনপির একাধিক সূত্র জানায়, ঘোষিত তালিকায় বাদ পড়া সিনিয়র নেতাদের মধ্য থেকে ১০–১২ জনকে নতুন করে যুক্ত করা হতে পারে। যুগপৎ আন্দোলনের শরিক দল ও সমমনা দলের আরও কমপক্ষে ২০ জন নেতাও আসন পাবেন। হাইকমান্ড বলছে, এটি চূড়ান্ত নয়—প্রয়োজনে যে কোনো আসনে পরিবর্তন আনা হবে।

মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ সবচেয়ে বেশি দেখা গেছে চট্টগ্রাম, সিলেট, মাদারীপুর, মেহেরপুর, সাতক্ষীরা, চাঁদপুর, ময়মনসিংহ, রাজশাহী, নাটোর, নওগাঁ ও মুন্সিগঞ্জে। এসব জেলায় বিক্ষোভ, অবরোধ এমনকি সংঘর্ষের ঘটনাও ঘটেছে। অনেক সিনিয়র নেতার পরিবারের সদস্যরাও এবার বঞ্চিত হয়েছেন, ফলে চাপা ক্ষোভ রয়েছে তাদের মধ্যেও। ঘোষিত তালিকার ৮৪ জন নতুন মুখ, যাদের মধ্যে অন্তত ১০ জনের বাবা-মা সাবেক এমপি ছিলেন।

জোটের শরিক দলগুলো—নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জেএসডি, এলডিপি, এনডিএম, গণঅধিকার পরিষদসহ একাধিক সংগঠনের প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনাও শেষ পর্যায়ে। ৬৩টি খালি আসনের বেশির ভাগই শরিকদের জন্য ছাড় দেওয়া হবে। মাহমুদুর রহমান মান্না এবং জোনায়েদ সাকিসহ শরিক দলের নেতারা ইতিমধ্যে নিজেদের আসনে প্রচারণা শুরু করেছেন।

ঘোষিত তালিকা প্রকাশের পর অনেক সম্ভাব্য প্রার্থী স্থানীয় বঞ্চিতদের সঙ্গে এখনও যোগাযোগ করেননি—এমন অভিযোগও উঠেছে। এতে বিরোধ আরও বাড়ছে বলে নেতাদের ধারণা। তবে কিছু এলাকায় প্রার্থীরা মনোনয়নবঞ্চিতদের বাড়িতে গিয়ে দেখা করেছেন এবং ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ শুরু করেছেন।

বিএনপির নীতিনির্ধারকেরা জানাচ্ছেন, মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও দল ভাঙনমুখী নয়। কেন্দ্রীয় পর্যায় থেকে বঞ্চিতদের ডেকে বোঝানো হচ্ছে। যে সব আসনে দুই–তিনজন করে যোগ্য নেতা আছেন—সেখানে আলোচনা করেই বিরোধ মিটিয়ে নেওয়া হচ্ছে।

প্রতিদিন মাঠে থাকা নেতাদের দাবি, জরিপে ভুল তথ্য দেওয়া হয়েছে এবং স্থানীয় জনপ্রিয়তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তবে দল বলছে—সবকিছু বিশ্লেষণ করেই তালিকা করা হচ্ছে, এবং প্রয়োজন হলে পরিবর্তন অবশ্যই আনা হবে। চূড়ান্ত তালিকা এ মাসেই প্রকাশ করা হবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা