ছবি: সংগৃহীত
রাজনীতি

গণভোট নিয়ে সমঝোতার ইঙ্গিত, প্রধান উপদেষ্টার ওপর আস্থা এনসিপির

সান নিউজ অনলাইন 

গণভোটের সময়সূচি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান ক্রমেই নমনীয় হয়ে উঠেছে। দলটি জানিয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হলেও তারা আপত্তি করবে না। আবার জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে সেটিও তারা মেনে নেবে।

তবে এনসিপির মূল দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবশ্যই ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করতে হবে। আদেশটি জারি করার আগে তা জাতির সামনে উন্মুক্তভাবে প্রকাশ করতে হবে—এমন দাবিও জানিয়েছে দলটি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “গণভোটের সময় নিয়ে এনসিপি রিজিড (অনমনীয়) নয়, তবে জাতীয় নির্বাচনের আগে হলে ভালো হবে বলে মনে করি আমরা।”

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোটের সময় নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মুখোমুখি অবস্থান ইতিমধ্যেই রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বিএনপি চায় জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হোক, আর জামায়াতের দাবি, নির্বাচনপূর্ব নভেম্বরেই গণভোট অনুষ্ঠিত হোক। এই দুই দলের বিপরীতে এনসিপি অপেক্ষাকৃত নমনীয় অবস্থান নিয়েছে।

দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানান, সরকার কীভাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করবে, সেটি দেখেই তারা পরবর্তী অবস্থান নির্ধারণ করবেন।

রাষ্ট্রপতির পরিবর্তে প্রধান উপদেষ্টার মাধ্যমে আদেশ জারি চাওয়ার পক্ষে এনসিপির দুটি যুক্তি রয়েছে। প্রথমত, জুলাই গণ–অভ্যুত্থানের প্রতিনিধিত্ব বর্তমান রাষ্ট্রপতি করেন না; দ্বিতীয়ত, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না, যা সংবিধানের বিধান পরিবর্তন বা রহিত করে। কিন্তু জুলাই সনদের প্রস্তাবগুলো সংবিধানের মৌলিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত।

এনসিপির রাজনৈতিক লিয়াজোঁপ্রধান আরিফুল ইসলাম আদীব বলেন, “কমিশনের সুপারিশ ইতিবাচকভাবেই দেখতে চাই আমরা। তবে আমাদের দাবি হচ্ছে, সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টা; রাষ্ট্রপতি নন। এর আগে আদেশের টেক্সট জাতির সামনে উন্মুক্ত করতে হবে।”

অন্যদিকে জাতীয় ঐকমত্য কমিশন গত ২৮ অক্টোবর সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের দুটি বিকল্প প্রস্তাব দিয়েছে। এর একটিতে বলা হয়েছে, প্রথমে আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব অনুমোদিত হলে নতুন সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে। নির্ধারিত সময়ে তা ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা