ছবি: সংগৃহীত
রাজনীতি

তারেক রহমানের দেশে ফেরা ঘিরে সরগরম বিএনপি, ২০০ প্রার্থী পাচ্ছে ‘গ্রিন সিগন্যাল’

সান নিউজ অনলাইন 

আগামী মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ শুক্রবার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।’

এ সময় সালাহউদ্দিন আহমদ জানান, চলতি মাসেই অন্তত ২০০ নির্বাচনী এলাকায় বিএনপি একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবে। তিনি বলেন, ‘আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে কমবেশি ২০০ নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেবো। সেই প্রক্রিয়ায় আছি আমরা, শেষ পর্যায়ে আছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘শারীরিক অবস্থা বিবেচনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কি না। আমরা তো চাই তিনি অংশগ্রহণ করুন।’

সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের মাধ্যমে জোটভুক্ত দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বাধ্যবাধকতা আনার বিষয়টি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে ছোট দলগুলো জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে চায়, যাতে কিছু আসনে জয় পেতে পারে। এই বিধান পরিবর্তনে অধিকাংশ দলের সম্মতি ছিল না।’

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিএনপি শিগগিরই নির্বাচন কমিশন ও আইন উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই সংশোধনী পুনর্বিবেচনার আহ্বান জানাবে।

তিনি বলেন, ‘আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্রে ছোট দলগুলোর অংশগ্রহণ সংসদকে সমৃদ্ধ করে। তাই জোটভুক্ত দলগুলোর প্রতীক ব্যবহারের সুযোগ সীমিত করা সুষ্ঠু রাজনীতির জন্য ভালো নয়।’

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা