রাজনীতি

নোয়াখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে শোভাযাত্রা

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িপাল্লার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌমুহনী চৌরাস্তা থেকে শুরু করে মাইজদী বাজার হয়ে জমিদারহাট পর্যন্ত এ শোভাযাত্রা কর্মসূচি পালন করা হয়। শাভাযাত্রায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনের সমর্থনে উপজেলার ১৬ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
এছাড়া শোভাযাত্রায় আরও অংশগ্রহণ করেন, জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার আমির আবু জায়েদ, সেক্রেটারি আব্দুর রহিম, চৌমুহনী পৌরসভার আমির জসিম উদ্দিন, সেক্রেটারি এ্যাডভোকেট মিজানুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

সান নিউজ.আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা