ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপি মব সংস্কৃতির পক্ষে নয়: ফারুক

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মব সংস্কৃতির পক্ষে নয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘মব সংস্কৃতির শুরু করেছে কে? ইশরাকের প্রচারণায় বেগম খালেদা জিয়াকে মব সৃষ্টি করে মেরে ফেলতে চেয়েছিল মবের রানী শেখ হাসিনা। তিনিই মবের মাস্টারমাইন্ড।’

বুধবার (২৫ জুন) প্রেসক্লাবে গণতন্ত্র ফোরামের এক প্রতিবাদী যুব সমাবেশে ফারুক এসব কথা বলেন। প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর এবং মব সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণতন্ত্র ফোরাম এই সমাবেশের আয়োজন করে।

তিনি বলেন, সাবেক সিইসি নুরুল হুদার ঘটনায় স্বেচ্ছাসেবকদলের একজনকে গ্রেফতার করা হয়েছে। ডিসি হারুনকে কেন গ্রেফতার করা হয় না। যারা ১৬ বছর ধরে অন্যায় অত্যাচার করেছে তাদেরকে কেন গ্রেফতার করা হয় না।

এনসিপিকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন বলেন, ৩০০ আসন পাবেন- এমন বক্তব্য কিসের ইঙ্গিত? আমরা যদি আপনাদের জুলাই আন্দোলনে সাপোর্ট না দিতাম, তবে সফল হতে পারতেন না। আওয়ামী লীগের মতো আর হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচনে জেতার আশা করবেন না।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা