সংগৃহীত ছবি
রাজনীতি

কাল বিএনপি-ড. ইউনূসের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাথে বৈঠকে বসবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে
এ বৈঠকে বিএনপির পক্ষ থেকে কারা অংশ নেবেন তা এখন চূড়ান্ত হয়নি।

রোববার (৯ ফেব্রুয়ারি) এই বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির।

আরও পড়ুন: স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকিতে রাজধানীর বায়ু

এদিকে, বৈঠকে কারা অংশ নেবেন বলে জানতে চাইলে শায়রুল কবির খান বলেন, আগামীকাল সন্ধ্যা ৬টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিএনপির সূত্রে জানা যায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তুলে ধরা হবে। একই সাথে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে। এরই পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়টি নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।

জানা যায়, আজ (রোববার) বিকেলে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই ২ নেতার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে থাকার কথা রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা